shono
Advertisement
Lucknow Fire Incident

লখনউতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাথরাস ও আগ্রা সফর বাতিল করলেন যোগী

CM Yogi Adityanath: ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্রাসে উত্তরপ্রদেশের রাজধানী। আর সেই বিপর্যয় মোকাবিলায় নিজের পূর্বনির্ধারিত সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু আলিগঞ্জের দুর্ঘটনাস্থল এবং হাসপাতালে আহতদের পাশে দাঁড়ানোকেই এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
Published By: Buddhadeb HalderPosted: 01:18 PM Jun 23, 2026Updated: 03:09 PM Jun 23, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্রাসে উত্তরপ্রদেশের রাজধানী। আর সেই বিপর্যয় মোকাবিলায় নিজের পূর্বনির্ধারিত সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু আলিগঞ্জের দুর্ঘটনাস্থল এবং হাসপাতালে আহতদের পাশে দাঁড়ানোকেই এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মঙ্গলবারের সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রীর হাত ধরে হাথরাসে একাধিক প্রকল্পের শিলান্যাস হওয়ার কথা ছিল। সেখানে প্রায় ৫৪৮ কোটি টাকার মোট ১৪৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। হাথরাসের সেই কর্মসূচি সেরে যোগী আদিত্যনাথের যাওয়ার কথা ছিল আগ্রায়। সেখানে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে উন্নয়নমূলক কাজ এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করতে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকার কথা ছিল তাঁর। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী তাঁর হাথরাস এবং আগ্রা— দুই জায়গার সফরই আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার তাঁর সমস্ত সরকারি এনগেজমেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, সোমবার যখন লখনউতে এই অগ্নিকাণ্ড (Lucknow Fire Incident) ঘটে, তখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath) আলিগড়ে একটি সরকারি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সেখানেও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের অনুষ্ঠান চলছিল। মঞ্চে বক্তব্য রাখার সময়ই লখনউয়ের অগ্নিকাণ্ডের খবর পৌঁছায় তাঁর কাছে। বিপর্যয়ের খবর পাওয়ামাত্রই তিনি আলিগড়ের অনুষ্ঠান কাটছাঁট করেন। মাঝপথেই সফর শেষ করে তিনি দ্রুত লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেন।

লখনউতে পৌঁছেই যোগী আদিত্যনাথ কনভয় নিয়ে সরাসরি চলে যান আলিগঞ্জের দুর্ঘটনাস্থলে। সেখানে দাঁড়িয়ে নিজে গোটা পরিস্থিতির তদারকি করেন। উদ্ধারকাজের খতিয়ান নেন আধিকারিকদের থেকে। এরপর তিনি সোজা চলে যান কেজিএমইউ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন আহত শিশুদের শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। কথা বলেন তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও। আহতদের চিকিৎসার সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। আপদকালীন এই পরিস্থিতিতে সমস্ত প্রশাসনিক শক্তিকে লখনউয়ের উদ্ধারকাজে নিয়োজিত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য বলে জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement