shono
Advertisement
Sonam Wangchuk

কমেছে ৮ কেজি ওজন, টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি সোনমের! রাহুলকে যেতে আর্জি উদ্ধবের

সোমবার সোনমের ধরনা পড়েছে ১৬ দিনে। ককরোচ জনতা পার্টির দেওয়া তথ্য অনুযায়ী, সোনমের রক্তচাপ ১০৭/৭০ মিমি এইচজি। তাঁর ওজন কমেছে ৮ কেজিরও বেশি। 'ককরোচ' প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, "সোনমের অনশন আজ ১৬ দিনে পড়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি, বিষয়টিকে যেন কোনওভাবেই অহংকারের লড়াইয়ে পরিণত করা না হয়।"
Published By: Subhodeep MullickPosted: 06:33 PM Jul 13, 2026Updated: 06:33 PM Jul 13, 2026

নিট-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধরনা অবস্থান চলছে। তাদের দাবি, নিট-প্রশ্নপত্র ফাঁসের পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। সেখানেই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সমাজকর্মী তথা গবেষক সোনম ওয়াংচুক। জানা যাচ্ছে, টানা অনশনে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। 

Advertisement

সোমবার সোনমের ধরনা পড়েছে ১৬ দিনে। ককরোচ জনতা পার্টির দেওয়া তথ্য অনুযায়ী, সোনমের রক্তচাপ ১০৭/৭০ মিমি এইচজি। তাঁর ওজন কমেছে ৮ কেজিরও বেশি। 'ককরোচ' প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, "সোনমের অনশন আজ ১৬ দিনে পড়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি, বিষয়টিকে যেন কোনওভাবেই অহংকারের লড়াইয়ে পরিণত করা না হয়। কারণ, এখানে মানুষের জীবন জড়িত। তিনি আরও বলেন, "ভুল স্বীকার করা দুর্বলতার লক্ষণ নয়। বরং এটি পরিপক্কতা এবং ভুল শুধরে নেওয়ার সদিচ্ছারই পরিচায়ক।"

এদিকে যন্তর মন্তরে 'ককরোচ'দের বিক্ষোভে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতাকে শামিল হওয়ার আর্জি জানিয়েছেন শিব সেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে। সোমবার মুম্বইতে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "ককরোচ জনতা পার্টির আন্দোলনে আমিও যাব। রাহুলেরও যাওয়া উচিত। দেশের তরুণদের উপর যাঁদের আস্থা রয়েছে, তাঁদের প্রত্যেকের যাওয়া উচিত। সারা দেশের মানুষের রাস্তায় নেমে তাঁদের সমর্থন জানানো উচিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement