shono
Advertisement
Cockroach Janta Party

‘আমাদের থেকে নিস্তার নেই’, নয়া এক্স অ্যাকাউন্ট খুলে কাকে বিদ্রূপ ককরোচ জনতা পার্টির?

পরিসংখ্যান বলছে, ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১২ মিলিয়ন ছাড়িয়েছে। অর্থাৎ এক কোটিরও বেশি মানুষ এর অনুগামী। বিজেপির ইনস্টাগ্রামের অনুগামীর সংখ্যাকে পিছনে ফেলে দিয়েছে ককরোচ জনতা পার্টি। তারপরেই এই ‘দলে’র সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় বলে দাবি।
Published By: Subhodeep MullickPosted: 06:25 PM May 21, 2026Updated: 07:24 PM May 21, 2026

দেশের প্রধান বিচারপতির ‘কটাক্ষমূলক’ মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) এখন চর্চার কেন্দ্রবিন্দু। কিন্তু বৃহস্পতিবার খবর ছড়ায়, এক্স থেকে তাদের অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়া হয়েছে। এরপরই শোরগোল পড়ে যায়। কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই এক্সে নতুন একটি অ্যাকাউন্ট খুলল ককরোচ জনতা পার্টি।

Advertisement

নতুন এক্স অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই তারা দু’টি পোস্টও করেছে। একটিতে লেখা, ‘আপনি ভেবেছিলেন আমাদের থেকে নিস্তার পাবেন?’। অন্য পোস্টটিতে বিজেপির সঙ্গে তারা তাদের অনুগামীর সংখ্যার তুলনা করে লিখেছে, ‘এই জন্যই ওরা ব্লক করেছে।’ কিন্তু কাকে বিদ্রূপ করে কথাগুলি বলা হয়েছে? ওয়াকিবহাল মহলের মতে, ককরোচ জনতা পার্টির নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। তাদের এক্স অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তাঁর প্রশ্ন, কেন সরিয়ে দেওয়া হল এই অ্যাকাউন্ট? এই অ্যাকাউন্ট থেকে কোনও অন্যায় মন্তব্য করা হয়নি, উসকানিমূলক পোস্টও করা হয়নি। কিছু সামাজিক ইস্যুতে পোস্ট করা হয়েছে স্রেফ। তাহলে কেন সরিয়ে দেওয়া হল অ্যাকাউন্ট? 

পরিসংখ্যান বলছে, ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১২ মিলিয়ন ছাড়িয়েছে। অর্থাৎ এক কোটিরও বেশি মানুষ এর অনুগামী। বিজেপির ইনস্টাগ্রামের অনুগামীর সংখ্যাকে পিছনে ফেলে দিয়েছে ককরোচ জনতা পার্টি। তারপরেই এই ‘দলে’র সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় বলে দাবি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই এক্সে নতুন করে অ্যাকাউন্ট খুলল ককরোচ জনতা পার্টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement