shono
Advertisement
Barkha Trehan

'স্তন খামচে বেধড়ক মেরেছে ককরোচ সমর্থকরা', বিস্ফোরক দাবি অভিজিৎকে কালি ছোড়া মহিলার

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মুখে কালি ছুড়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বোরখা ত্রেহান। শনিবারের সেই ঘটনার কথা তুলে ধরে এবার সংবাদমাধ্যমের সামনে 'আরশোলা'দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।
Published By: Amit Kumar DasPosted: 03:06 PM Jul 19, 2026Updated: 03:06 PM Jul 19, 2026

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মুখে কালি ছুড়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বোরখা ত্রেহান। শনিবারের সেই ঘটনার কথা তুলে ধরে এবার সংবাদমাধ্যমের সামনে 'আরশোলা'দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। তাঁর দাবি, রামের নামে মশকরা করছিল ওরা। যার প্রতিবাদে অভিজিতের মুখে কালি ছোড়েন তিনি। তবে এই ঘটনার পর ওই সংগঠনের সদস্যরা তাঁকে ব্যাপক মারধর করেন, এমনকী ভিড়ের মধ্যে তাঁর স্তন খামচে ধরা হয় বলে অভিযোগ।

Advertisement

বোরখা বলেন, 'আমি শান্তিপূর্ণ প্রতিবাদের একেবারেই বিরোধী নই। কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে ককরোচ পার্টি সোনম ওয়াংচুককে আন্না হাজারের মতো ব্যবহার করছে। ওরা যা করছে তার সঙ্গে নিটের কোনও সম্পর্ক নেই। গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মঞ্চে অভিজিৎ ও তাঁর সঙ্গীরা রাম এবং মাতা সীতাকে নিয়ে উপহাস করছিল। অভিজিৎ হাসছিল। প্রতিবাদ জানাতেই আমি অভিজিতের গায়ে কালি ছুড়ে মারি। আমি হিন্দু। ফলে আমার ঈশ্বরকে কেউ অপমান করলে আমি সহ্য করব না। তাই কালি ছুড়েছিলাম।'

'মঞ্চে অভিজিৎ ও তাঁর সঙ্গীরা রাম এবং মাতা সীতাকে নিয়ে উপহাস করছিল। অভিজিৎ হাসছিল। প্রতিবাদ জানাতেই আমি কালি ছুড়ে মারি', দাবি বোরখার।

তিনি আরও বলেন, কালি ছোড়ার ওই ঘটনার পর ওরা আমার সঙ্গে যে ব্যবহার করেছিল তা ভাবতেও পারবেন না। আমাকে ব্যাপক মারধর করা করা হয়। আমার চুল হিঁচড়ে টেনে ধরা হয়। সারা শরীরে আঁচড়ে দেওয়া হয়েছে। এমনকী ভিড়ের সুযোগ নিয়ে খামচে ধরা হয় আমার স্তন। আমার সারা শরীর ফুলে গিয়েছে। মারের চোটে কোমর, পা, আঙুল ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। পুলিশ আমায় উদ্ধার করে নিয়ে গিয়েছে। এরজন্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ। দিল্লি পুলিশ যদি আমাকে রক্ষা না করত, তাহলে এই লোকেরা আমাকে মেরে ফেলত।'

উল্লেখ্য, শনিবার সকালে যন্তর মন্তরে অনশন মঞ্চে পর্দা ঢেকে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যায় পুলিশ। দিল্লি পুলিশের এহেন আচরণের বিরুদ্ধে সরব হয় গোটা দেশ। এই ইস্যুতেই ভাষণ দিচ্ছিলেন অভিজিৎ দীপকে। ঠিক সেই সময় তাঁকে কালি ছুড়ে মারেন বোরখা। এই ঘটনার পর কাছে থাকা অন্যান্য আন্দোলনকারীরা সঙ্গে সঙ্গে ওই তাঁকে ধরে ফেলেন। ভিডিওতে তাঁকে লক্ষ্য করে জুতো ছুড়তেও দেখা যায়। এবার সেই ঘটনায় আন্দোলনকারীদের হাতে নিগৃহীত হওয়ার দাবি করলেন বোরখা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement