shono
Advertisement

নীতীশের অনুষ্ঠানে মোবাইল গেম খেলে বিপাকে পুলিশকর্মীরা

ছবি সামনে আসা মাত্রই বিপাকে পড়েছেন তাঁরা। The post নীতীশের অনুষ্ঠানে মোবাইল গেম খেলে বিপাকে পুলিশকর্মীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:18 PM Jul 04, 2017Updated: 07:49 AM Jul 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রাগ পাচারের মতো গুরুগম্ভীর বিষয়ে চলছে সেমিনার। হাজির খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর সে অনুষ্ঠানে বসেই কিনা ক্র্যান্ডি ক্রাশ গেম খেললেন দুই পুলিশকর্মী। এ ছবি সামনে আসা মাত্রই বিপাকে পড়েছেন তাঁরা।

Advertisement

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বসিরহাট, বাবুলের টুইটে বাড়ল বিতর্ক ]

বিহারে ঘটে চলা সংগঠিত অপরাধের উপরই ছিল এই সেমিনার। যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছিলেন বিহারের ডিজিপিও। স্বাভাবিকভাবেই পরিবেশ ছিল গম্ভীর। বিহারে ড্রাগ স্মাগলিং কেন মাথাচাড়া দিচ্ছে, তারই খুঁটিনাটি অনুসন্ধান ছিল সেমিনারে। আর সেখানেই দু’জন পুলিশকর্মীকে দেখা গেল মোবাইলের উপর ঝুঁকে থাকতে। না, তাঁরা কোনও বক্তৃতা রেকর্ড করেননি। বিশেষ কিছু সার্চ করেও দেখছিলেন না। খেলছিলেন ক্র্যান্ডি ক্রাশ। এ ছবিই ছড়িয়ে পড়ে। আর তারপরই বিপাকে পড়েন ওই দুই পুলিশকর্মী। এরপরই তাঁদের হাতে নোটিশ ধরানো হয়। পুরো ঘটনার কথা বলতে গিয়ে অ্যাডিশনাল ডিজিপি এসকে সিংহল জানান, ওঁদের মতো সিনিয়র পুলিশ অফিসারদের থেকে এটা প্রত্যাশিত নয়। এ ব্যাপারে ওঁদের সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি।

বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার সুযোগ মিলবে আবারও? ]

এর আগে উত্তরপ্রদেশের পুলিশ অফিসারকে ভ্যানের মধ্যেই ঘুমোতে দেখা গিয়েছিল। গ্রেটার নয়ডা ধর্ষণ কাণ্ডের তদন্ত চলাকালীন পুলিশের এই ব্যবহারে তখনও প্রশ্ন উঠেছিল। বিহারের এ ঘটনা সামগ্রিক পুলিশের ভূমিকাতেই নয়া মাত্রা যোগ করল।

The post নীতীশের অনুষ্ঠানে মোবাইল গেম খেলে বিপাকে পুলিশকর্মীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার