shono
Advertisement

OMG! মহিলা সহকর্মীর সামনে এ কী করল কনস্টেবল!

লজ্জায় মাথা হেঁট ডিপার্টমেন্টের।
Posted: 02:12 PM Jul 26, 2017Updated: 08:42 AM Jul 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে, বাসে, এমনকী বিমানেও মহিলাদের সামনে হস্তমৈথুনের মতো অশালীন আচরণ করেন অনেকেই। আর এবার সেই তালিকায় নাম উঠল পুলিশেরও! মদ্যপ অবস্থায় দুই মহিলা সহকর্মীর সঙ্গে অশালীন আচরণ ও অন্য এক মহিলার সামনে হস্তমৈথুন করার অভিযোগে এক কনস্টেবলকে সাসপেন্ড করল দিল্লি পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে।

Advertisement

[রেলের দেওয়া বিরিয়ানিতে মিলল মরা টিকটিকি, অসুস্থ যাত্রী]

এমনিতেই দিল্লি পুলিশের খুব একটা সুনাম নেই। কর্তব্যরত অবস্থায় দুর্ব্যবহার, মহিলা সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণ, দুর্নীতি, এমনকী, অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশকর্মীদের সাসপেন্ড হওয়ার নজির ভুরি ভুরি। একটি রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে নানা কারণে প্রতিমাসে দিল্লি পুলিশের দু’জন করে কর্মী সাসপেন্ড হন। কিন্তু, তা বলে মদ্যপ অবস্থায় মহিলা সহকর্মীর সামনে হস্তমৈথুন! দিল্লির কোনও পুলিশকর্মীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আগে কখনও ওঠেনি। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে দিল্লি পুলিশের পদস্থ আধিকারিকরা।

ঠিক কী ঘটেছে?

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিল্লির ঝারোদা-কালান এলাকায় একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেখানে দিল্লি পুলিশের পুরুষ ও মহিলা কনস্টেবলদের প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার রাতে প্রশিক্ষণ কেন্দ্রে মেসে একসঙ্গে্ই রাতের খাবার খাচ্ছিলেন পুরুষ ও মহিলা সহকর্মীরা। আমচকাই সেখানে মদ্যপ অবস্থায় হাজির হন অভিযুক্ত কনস্টেবল। মণিপুরের বাসিন্দা দুই মহিলা সহকর্মীর কাছে গিয়ে, তাঁদের গায়ে আপত্তিজনকভাবে হাত দেয় সে। ওই দুই মহিলা প্রতিবাদ করেন। এরপরই অবশ্য ক্ষমাও চেয়ে নেয় অভিযুক্ত কনস্টেবল। এই ঘটনার ঘণ্টা খানেক বাদে আরও মদ্যপান করে সোজা মেসের বারান্দা উঠে পড়ে সে এবং সেখানে অন্য এক মহিলার কনস্টেবলের সামনে প্যান্টের চেন খুলে হস্তমৈথুন করতে শুরু করে। দিল্লির ওই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

[২০০০ টাকার নোট নিয়ে ফের বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার