shono
Advertisement

প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকতেই খুন বর্তমানকে, চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্বামীর

পুলিশের চোখে ধুলো দিতে দুষ্কৃতী হামলার গল্পও ফেঁদেছিল দিল্লির ব্যবসায়ী। The post প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকতেই খুন বর্তমানকে, চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্বামীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Oct 26, 2017Updated: 11:10 AM Oct 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার চিত্রনাট্যও যেন হার মানে। দিল্লিতে প্রিয়া মেহরা খুনের ঘটনা যেভাবে নয়া মোড় নিল তাতে তাজ্জব পুলিশরা। বৃহস্পতিবার নিহত প্রিয়ার স্বামী পঙ্কজের স্বীকারোক্তি, প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকাই মনস্থ করেছিল সে।  তাই সরিয়ে দিয়েছে বর্তমানকে।

Advertisement

[ ‘তাজমহল নয়, দলের লোকেদের মন সাফ করুন আদিত্যনাথ’ ]

ঘটনা মঙ্গলবার রাতের। দিল্লিতে স্বামী-সন্তানের সঙ্গেই গাড়িতে ফিরছিলেন প্রিয়া মেহরা নামে এক মহিলা। শালিমার বাগ এলাকার কাছে বাইকে করে কিছু দুষ্কৃতী এসে চড়াও হয় তাদের উপর। মারাত্মক জখম হন প্রিয়া। বুধবার সকালে মৃত্যু হয় ওই মহিলার। পঙ্কজের প্রাথমিক বয়ানে জানা যাচ্ছিল, তার চোখের সামনেই স্ত্রীর দিকে বন্দুক তাক করে দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই চলে গুলি।  গাড়িতে ছিল তাদের সন্তানও। ছেলের সামনেই খুন করা হয় মাকে।  কিন্তু কেন প্রিয়া মেহরার উপরই চড়াও হল দুষ্কৃতীরা, কেন তাঁর স্বামী ও সন্তানকে রেহাই দিল, তা নিয়ে ধন্দে ছিল পুলিশ। যদিও পুলিশকে পঙ্কজ জানিয়েছিল, তাদের উপরও গুলিবর্ষণ করা হয়। তবে কোনওক্রমে প্রাণে বেঁচে যায় তারা। পেশায় ব্যবসায়ী পঙ্কজ আরও জানিয়েছিল, একজনের থেকে টাকা ধার নিয়েছিল সে।  কিন্তু শোধ করতে পারেনি। সম্ভবত সেই রাগের বশেই তাকে হত্যার ছক কষা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার স্ত্রী মারা যায়। পঙ্কজের এই বয়ান সত্ত্বেও খটকা একটা থেকেই গিয়েছিল পুলিশের।

আগ্রায় স্থানীয় যুবকের হাতে আক্রান্ত বিদেশি পর্যটক, রিপোর্ট তলব সুষমার ]

দ্বিতীয়বার জেরার সময়ই বৃহস্পতিবারই ঘটনায় এল চাঞ্চল্যকর মোড়। পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে পঙ্কজ। জানায়, প্রিয়াকে খুন করেছে সেইই। গাড়িতে তখন ঘুমিয়ে ছিল তাদের দু-বছরের ছেলে। সেই সুযোগ বুঝেই প্রিয়াকে গুলি করে সে। উদ্দেশ্য, প্রিয়াকে সরিয়ে দিয়ে তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকা। প্রিয়া যে পঙ্কজের দ্বিতীয় স্ত্রী তা ইতিমধ্যেই জানতে পেরেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্প্রতি যোগাযোগ বেড়েছিল পঙ্কজের। তারা একসঙ্গে থাকতেও চাইছিল। এ খবর হাতে আসার পরই পঙ্কজকে ফের জেরা শুরু করে পুলিশ।  আর তাতেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। যে অস্ত্র দিয়ে প্রিয়াকে খুন করা হয় এখন সেটিরই খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

The post প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকতেই খুন বর্তমানকে, চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্বামীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement