shono
Advertisement
Delhi

প্রেমের প্রস্তাবে 'না', বদলা নিতে তরুণী ও তাঁর মায়ের নগ্ন ছবি ভাইরাল করল 'সংস্কারি' যুবক!

ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন ওই যুবক।
Published By: Biswadip DeyPosted: 04:55 PM May 28, 2026Updated: 05:28 PM May 28, 2026

অনলাইনে এক পরিচিতা ও তাঁর মায়ের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক যুবক। তিনি দিল্লির বাসিন্দা। ধর্মের ভিডিও বানিয়ে অনলাইনে শেয়ার করতেন ওই যুবক। সেই সূত্রেই আলাপ হয় ওই তরুণীর সঙ্গে। শেষপর্যন্ত আহমেদাবাদের সাইবার অপরাধ দমন শাখা তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করল অভিযুক্তকে।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, ওই তরুণীর বাড়ি গুজরাট। অভিযুক্ত সুমিত নেমচাঁদ শর্মার সঙ্গে তাঁর পরিচয় হয় অনলাইনে ধর্মীয় বিষয়ে কথা বলার সময়। কিন্তু ক্রমেই যুবক বিষয় বদলে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চান। কিন্তু 'বন্ধুত্বে'র এহেন প্রস্তাব মুহূর্তে ফিরিয়ে দেন তরুণী। দাবি, এরপরই 'জব্দ' করার মতলব আঁটেন সুমিত।

তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, গত ডিসেম্বর থেকে ৬ এপ্রিল পর্যন্ত লাগাতার সোশাল মিডিয়ায় ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন তিনি। তরুণী ও তাঁর মায়ের নানা ছবি ডাউনলোড করতে থাকেন। সেই সঙ্গেই অনলাইনে সার্চ করে পোশাক খোলা ছবি বানানোর এআই টুলের সাহায্যে শতাধিক নগ্ন ছবি ও ভিডিও তৈরি করেন তরুণী ও তাঁর মায়ের। এরপর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স হ্যান্ডল- সর্বত্র মোট আট থেকে ফেক অ্যাকাউন্ট তৈরি করে ওই ছবি-ভিডিও শেয়ার করা শুরু করে দেন অভিযুক্ত সুমিত।

বিষয়টি নজরে আসতেই দ্রুত আহমেদাবাদ সাইবার অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। সন্ধান মেলে ওই যুবকের। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সুমিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে এফআইআর দায়ের করা হয়, যার পর তদন্ত শুরু হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement