shono
Advertisement

Breaking News

Lucknow

পুলিশ সেজে এক মাস ধরে বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’! লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উধাও প্রতারকরা

পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধের নাম বদরুদ্দিন আনসারি। তিনি জানকিপুরমের বাসিন্দা। গত ৯ মার্চ তাঁর কাছে অজানা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন, তিনি লখনউ পুলিশের এক আধিকারিক। এরপরই তিনি জানান, পুণেতে একটি আর্থিক জালিয়াতি মামলার তদন্তে বৃদ্ধের নাম উঠে এসেছে।
Published By: Subhodeep MullickPosted: 05:01 PM Apr 29, 2026Updated: 05:57 PM Apr 29, 2026

দেশজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদ। সেই প্রতারণার ফাঁদে পড়ে এবার সর্বশান্ত হলেন ৮৫ বছরের এক বৃদ্ধ। প্রায় ৮৫ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধের নাম বদরুদ্দিন আনসারি। তিনি জানকিপুরমের বাসিন্দা। গত ৯ মার্চ তাঁর কাছে অজানা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন, তিনি লখনউ পুলিশের এক আধিকারিক। এরপরই তিনি জানান, পুণেতে একটি আর্থিক জালিয়াতি মামলার তদন্তে বৃদ্ধের নাম উঠে এসেছে। শুধু তা-ই নয়, তাঁর নামে একটি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। ওই ব্যক্তি ভয় দেখিয়ে আরও জানান, সহযোগীতা না করলে বৃদ্ধকে গ্রেপ্তার করা হবে। শুনেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বদরুদ্দিনকে ক্রমাগত মানসিক চাপ দিচ্ছিল অপরাধীরা। হোয়াটসঅ্যাপ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), সুপ্রিম কোর্ট এবং আরবিআই-এর মতো সংস্থার নাম ব্যবহার করে জাল নথিও পাঠাচ্ছিল বলে অভিযোগ। এক পর্যায়ে অপরাধীরা বদরুদ্দিনের কাছ থেকে বিপুল টাকার টাকার দাবি করে। প্রায় এক মাস ধরে বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখা হয় বলে অভিযোগ। এই সময়কালের মধ্যেই অপরাধীরা তাঁর কাছে থেকে ৮৪ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement