shono
Advertisement
Annamalai

এবারও খোলেনি দক্ষিণ দুয়ার, বিজেপি ছেড়ে তামিলভূমে নয়া দল গঠনের পথে আন্নামলাই!

নির্বাচনের আগে থেকেই বিজেপির সঙ্গে ঠোকাঠুকি চলছিল আন্নামলাইয়ের। সিবিএসই-র শিক্ষানীতিতে তিন ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের ব্যাপক বিরোধীতা করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, নির্বাচনের আগে এআইডিএমকে-র সঙ্গে বিজেপির জোটের বিরোধিতায় সরব হন তিনি।
Published By: Amit Kumar DasPosted: 01:48 PM Jun 01, 2026Updated: 03:43 PM Jun 01, 2026

বিধানসভা নির্বাচনে পূর্বে সাফল্য এলেও দক্ষিণে সেই তিমিরেই বিজেপি। তামিলভূমে বিজয় ঝড়ে খড়কুটোর মতো ভেসে গিয়েছে পদ্মবাহিনী। চূড়ান্ত ব্যর্থতার জেরে এবার দল ছাড়ার পথে তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি আন্নামলাই (Annamalai)! জল্পনা শুরু হয়েছে, বিজেপি ছেড়ে নয়া দল গঠন করতে পারেন তিনি। জল্পনা সত্যি হতে তা যে বিজেপির জন্য বিরাট ধাক্কা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই ইস্যুতে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিজেপি নেতা।

Advertisement

নির্বাচনের আগে থেকেই বিজেপির সঙ্গে ঠোকাঠুকি চলছিল আন্নামলাইয়ের। সিবিএসই-র শিক্ষানীতিতে তিন ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের ব্যাপক বিরোধীতা করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, নির্বাচনের আগে এআইডিএমকে-র সঙ্গে বিজেপির জোটের বিরোধিতায় সরব হন তিনি। এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্য সভাপতির দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় নাইনার নাগেন্দ্রনকে। এমনকী নির্বাচনে দল তাঁকে টিকিটও দেয়নি। এই ঘটনায় বিতর্ক মাথাচাড়া দিলে সাংবাদিক বৈঠক করে আন্নামলাই জানিয়েছিলেন, তিনি নিজেই ভোটে না লড়ার সিদ্ধান্ত নেন। যদিও গত কয়েকমাসে একাধিকবার বিজেপির সঙ্গে দ্বন্দ্বে জড়ান বিজেপির এই প্রাক্তন সভাপতি। এই পরিস্থিতিতেই শুরু হয়েছে আন্নামলাইয়ের বিজেপি ত্যাগের জল্পনা।

আন্নামলাই বিজেপি ছেড়ে নয়া দল গঠনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। সোশাল মিডিয়ায় তাঁর সমর্থকরাও সেই জল্পনায় ইন্ধন দিতে শুরু করেছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আন্নামলাই বিজেপি ছেড়ে নয়া দল গঠনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। সোশাল মিডিয়ায় তাঁর সমর্থকরাও সেই জল্পনায় ইন্ধন দিতে শুরু করেছে। এমনকী সোশাল মিডিয়ায় আন্নামলাইয়ের সম্ভাব্য দলের নাম ও প্রতীক সামনে এনেছেন বহু সমর্থক। তবে বিতর্ক চরম আকার নিলেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি চর্চিত আন্নামলাই।

এদিকে আন্নামলাইয়ের দলত্যাগ নিয়ে কানাঘুষোর মাঝে আরও একটি জল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছে। শোনা যাচ্ছে, অভিমানী আন্নামলাইকে বাগে আনতে বিজেপি তাঁকে বড় কোনও পদ দিতে পারে। সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভায় পাঠানো হতে পারে তাঁকে। যদিও বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে এই ইস্যুতে কোনও মন্তব্য করেনি। উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তামিলনাডুতে বিজেপি সভাপতির দায়িত্ব সামলেছেন আন্নামলাই। তবে দ্রাবিড়ভূমে বিশেষ সাফল্য আসেনি গেরুয়া শিবিরের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর কোয়েম্বাটুর আসনে আন্নামলাই নিজে এক লক্ষেরও বেশি ভোটে হারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement