shono
Advertisement
Dinesh Trivedi

বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী! বঙ্গে ভোটের মুখে বড় চাল কেন্দ্রের

বাংলাদেশে ভারতের বর্তমান রাষ্ট্রদূত প্রণয় বর্মার জায়গায় এই দায়িত্ব পেতে চলেছেন দীনেশ ত্রিবেদী।
Published By: Kishore GhoshPosted: 03:49 PM Apr 19, 2026Updated: 04:44 PM Apr 19, 2026

বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন বাংলার রাজনীতিতে পরিচিত মুখ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গে নির্বাচনী আবহাওয়ায় মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নরেন্দ্র মোদি সরকার। যদিও ভোটের পরে হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশে ভারতের বর্তমান রাষ্ট্রদূত প্রণয় বর্মার জায়গায় এই দায়িত্ব পেতে চলেছেন দীনেশ। অন্যদিকে প্রণয়কে বেলজিয়ামের ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত করে পাঠানোর তোরজোর শুরু হয়েছে বলেই খবর। উল্লেখ্য, মহম্মদ ইউনুসের আমলে পদ্মাপাড়ে কট্টরপন্থার উত্থানে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছিল। নবনির্বাচিত তারেক রহমান সরকারের আমলে সেই সম্পর্কের উন্নতি হচ্ছে ধীরে ধীরে। এই অবস্থায় 'বাংলাভাষী' একজন রাজনীতিবিদকে দিল্লির দূত করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।      

Advertisement

এর আগে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে বিহারের প্রাক্তন গভর্নর আরিফ মহম্মদ খানের নাম শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত বারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে বেছে নিল কেন্দ্র। ইউপিএ জমানায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। যদিও ২০১৯ সালে ওই বারাকপুরেই তৃণমূলের প্রার্থী হিসাবে বিজেপির অর্জুন সিংয়ের কাছে হেরে যান তিনি। এর পর তৃণমূল তাঁকে রাজ্যসভায় পাঠায়। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। ওই বছরই ৬ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন। এবার কেন্দ্রীয় সরকার তাঁকেই বড় দায়িত্ব দিল।

এর আগে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে বিহারের প্রাক্তন গভর্নর আরিফ মহম্মদ খানের নাম শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত বারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে বেছে নিল কেন্দ্র।

আদতে গুজরাটি ব্যবসায়ী পরিবারের ছেলে হলেও ঝরঝরে বাংলা বলতে পারেন দীনেশ ত্রিবেদী। দলীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাঙালি ও বাংলার সংস্কৃতি সম্পর্ক স্পষ্ট ধারণার কারণেই তাঁকে বাংলাদেশে ভারতের কূটনৈতিক দূত হিসাবে বেছে নিয়েছে কেন্দ্র।

বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কিছু কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে দীনেশের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তারেক রহমানের আমলে পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার সঙ্গে নতুনভাবে সম্পর্ক সাজানোর উদ্যোগ নিচ্ছে দিল্লি। উভয় দেশের রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকলেই এই উদ্যোগ নেওয়া সম্ভব। এই কারণেই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের দূত করা হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের এক প্রাক্তন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূতের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ভোটের মুখে রাজনৈতিক বার্তাও দিলেন মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement