shono
Advertisement

মানিক সরকারের মুণ্ডচ্ছেদে মিলবে ৫.৫ লক্ষ টাকা, জারি ফতোয়া

কেন জারি হল এই ফতোয়া? The post মানিক সরকারের মুণ্ডচ্ছেদে মিলবে ৫.৫ লক্ষ টাকা, জারি ফতোয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 01:57 PM Aug 18, 2017Updated: 09:01 AM Aug 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় মৌলবাদ হোক বা মতবাদের লড়াই, যুক্তির স্থান দখল করে বাড়ছে অসহিষ্ণুতা। বাড়ছে ফতোয়াবাজদের আস্ফালন। বাদ যাননি প্রধানমন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের তারকারও। এবার ফতোয়া জারি করা হল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নামে। তাঁর মাথা কেটে আনতে পারলে দেওয়া হবে ৫ লক্ষ ৫০ হাজার টাকার নগদ পুরস্কার। এমনটাই ঘোষণা করা হয়েছে সেখানে। তবে ধর্মীয় কারণে নয়, বামপন্থী মতধারার বিরুদ্ধেই এই ফতোয়া। উত্তর-পূর্বে বামপন্থার অন্যতম মুখ মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাই ওই মতবাদ মেনে চলে রোষের মুখে তিনি।

Advertisement

[বার্সেলোনায় জঙ্গিহানা, ভ্যান এসে পিষল পথচারীদের]

পুলিশ সূত্রে খবর, ‘ওয়ার্ল্ড অ্যান্টি কমিউনিস্ট কাউন্সিল’ নামের একটি সংগঠন এই ফতোয়া জারি করেছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ঘোষণা পুলিশের নজরে পড়ে। তড়িঘড়ি শুরু করা হয় তদন্ত। রাজ্যপুলিশের সাইবার শাখাকে তদন্তের ভার দেওয়া হয়। জানা গিয়েছে, ফেসবুকে রিয়া রায় নামের একটি প্রোফাইল থেকে ওই ফতোয়া জারি করা হয়। সেখানে ঘোষণা করা হয়, যে  মানিক সরকারের মুণ্ডচ্ছেদ করতে পারলে মিলবে নগদ ইনাম। ত্রিপুরা পুলিশের শীর্ষ আধিকারিক অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পশ্চিম আগরতলা থানায় একটি ফৌজদারি মামলা জারি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সাইবার সেলের গোয়েন্দারা। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যে ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর নাম একটি ফেক প্রোফাইলেরও সন্ধান পেয়েছে পুলিশ।

[আরও বেকায়দায় চিন, ডোকলাম ইস্যুতে সরাসরি ভারতের পাশে জাপানও]

অত্যন্ত সৎ একজন রাজনৈতিক নেতা হিসেবেই জনতার কাছে পরিচিত মানিক সরকার। এহেন নেতার উপর ফতোয়া জারি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকেই। উল্লেখ্য, ত্রিপুরায় বামপন্থী ও বিজেপি সমর্থকদের মধ্যে কয়েকবার সংঘর্ষ হলেও তা কেরলের মতো রক্তক্ষয়ী রূপ ধারণ করেনি। রাজ্যের শাসনভার শক্ত হাতেই সামলে চলেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

The post মানিক সরকারের মুণ্ডচ্ছেদে মিলবে ৫.৫ লক্ষ টাকা, জারি ফতোয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার