shono
Advertisement

ফেসবুকে যোগীর ছবি পোস্ট, মাথা চেয়ে ইনাম ঘোষণায় অভিযুক্ত তিন

তিনজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে পুলিশ। The post ফেসবুকে যোগীর ছবি পোস্ট, মাথা চেয়ে ইনাম ঘোষণায় অভিযুক্ত তিন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:47 PM Jun 13, 2017Updated: 11:17 AM Jun 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকে যোগী আদিত্যনাথের আপত্তিকর ছবি পোস্ট এবং তাতে মুখ্যমন্ত্রীর মাথা চেয়ে ইনাম ঘোষণা করায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পুলিশের কাছে। ধৃত সুশীল যাদব, সুনীল কুমার যাদব এবং সৈয়দ রহমান ইলিয়াসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাজপাল সিং নামে এক আইনজীবী। হাতরাস জেলার কোতয়ালি থানার পুলিশ আধিকারিক সুর্যকান্ত দ্বিবেদী জানিয়েছেন, রাজপাল সিংয়ের অভিযোগ গত ৯ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে যোগী আদিত্যনাথের একটি আপত্তিকর ছবি পোস্ট করে সুশীল যাদব। তাতে মুখ্যমন্ত্রীর মাথা চেয়ে ১ কোটি টাকা ইনাম দেওয়ার কথা কমেন্ট বক্সে লেখে সুনীল কুমার যাদব। সেই কমেন্টটি আবার সৈয়দ রহমান ইলিয়াস লাইক করে। তিনজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে পুলিশ।

Advertisement

[মোদির রাজ্যে স্মৃতি ইরানিকে চুড়ি ছুড়ে মারলেন এক যুবক]

রবিবার দায়ের হয়েছে এফআইআর। তিন অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এছাড়াও সাইবার অপরাধ আইনে মামলা রুজু হয়েছে। তবে এর আগেও এমন ধরনের ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই বেশ কিছু এমন ঘটনা ঘটে, যেখানে যোগীর বিরুদ্ধে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপত্তিকর, কুরুচিকর মন্তব্য, ছবি পোস্ট করা হয়েছে। সব ক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, তিনজনকেই গ্রেপ্তার করা হবে।

[অফিসে দেরি করে আসায় মহিলাকে লাথি পুরুষ সহকর্মীর, দেখুন ভিডিও]

The post ফেসবুকে যোগীর ছবি পোস্ট, মাথা চেয়ে ইনাম ঘোষণায় অভিযুক্ত তিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার