shono
Advertisement
Chennai Abu-Dhabi Flight Fire

চেন্নাইয়ে আবু ধাবিগামী বিমানে আগুন! রানওয়েতেই ব্রেক কষলেন পাইলট, বাঁচল ২৮০ প্রাণ

টেক অফের আগেই থামানো হয় আবু ধাবিগামী যাত্রীবোঝাই বিমানটি। যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে উদ্ধার করা হলেও এই ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে।
Published By: Amit Kumar DasPosted: 01:54 PM May 12, 2026Updated: 03:57 PM May 12, 2026

বোর্ডিং সম্পন্ন। রানওয়ে ধরে ছুটতে শুরু করেছে বিমান। ঠিক সেই মুহূর্তেই নজরে এল বিমানের ডানায় আগুন ধরে গিয়েছে। এই অবস্থায় টেক অফের আগেই থামানো হল আবু ধাবিগামী যাত্রীবোঝাই বিমানটি। যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে উদ্ধার করা হলেও এই ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চেন্নাই বিমানবন্দরে।

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতে চেন্নাই বিমানবন্দর থেকে এতিহাদ এয়ারওয়েজের একটি বিমানের রওনা দেওয়ার কথা ছিল আবু ধাবির উদ্দেশ্যে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর ২৮০ জন যাত্রীকে নিয়ে রানওয়ে ধরে টেক অফের জন্য ছুটছিল বিমানটি। ঠিক সেই সময় পাইলটের নজরে আসে, বিমানটির একটি ডানা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন লেগে গিয়েছে বিমানটিতে। সঙ্গে সঙ্গে বিমানের ব্রেক কষেন পাইলট। ইঞ্জিন বন্ধ করে খবর দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে।

রানওয়ে ধরে টেক অফের জন্য ছুটছিল বিমানটি। ঠিক সেই সময় পাইলটের নজরে আসে, বিমানটির একটি ডানা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন লেগে গিয়েছে বিমানটিতে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে বিমান থেকে যাত্রীদের বের করে আনেন। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন। দমকল বিভাগও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন। ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয় বিমানটির উড়ান। ঘটনার পর এতিহাদ এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাদের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে আকাশপথে যাত্রীদের নিরাপত্তা নিয়ে। কারণ নিয়ম অনুযায়ী, কোনও বিমান উড়ান ভরার আগে বিমানটিকে একাধিক সুরক্ষাবিধির মধ্য দিয়ে যেতে হয়। বিমানের ইঞ্জিন-সহ সমস্ত কিছু পরীক্ষা করা হয়। সবুজ সংকেত মিলতে তবেই আকাশে ওড়ার অনুমতি পায় সেটি। এক্ষেত্রে সেই পরীক্ষায় কোনও ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement