shono
Advertisement
Bengaluru

মৃত্যুর পর স্ত্রীর কী হবে? ফাঁকা ফ্ল্যাটে অর্ধাঙ্গিনীকে 'খুন', গ্রেপ্তার প্রাক্তন ইসরো কর্মী

দম্পতির এক মেয়ে রয়েছেন। তিনি আমেরিকায় থাকেন। তাঁকে খবর দেওয়া হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 07:08 PM Feb 18, 2026Updated: 08:24 PM Feb 18, 2026

মানসিক অবসাদে ভুগছিলেন! চলছিল চিকিৎসা। তাঁর মৃত্যুর পর, স্ত্রীর কী হবে? অর্ধাঙ্গিনীর ভবিষ্যত নিয়ে চিন্তিত ছিলেন। তাতেই ফাঁকা ফ্ল্যাটে স্ত্রী খুনের অভিযোগ ইসরোর প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দম্পতির এক মেয়ে রয়েছেন। তিনি আমেরিকায় থাকেন। তাঁকে খবর দেওয়া হয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। ধৃত ইসরোর প্রাক্তন কর্মীর নাম নাগেশ ঈশ্বর রাও। স্ত্রীর সঙ্গে থাকতেন বোম্মানাহল্লি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। বুধবার সকালে ঘর থেকে নাগেশের স্ত্রী সন্ধ্যা শ্রীর দেহ উদ্ধার হয়। তারপরই গ্রেপ্তার করা হয় নাগেশকে।

বেঙ্গালুরু পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ইসরোর প্রাক্তন ওই কর্মী মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। প্রাথমিক তদন্তেপর পুলিশের দাবি, নাগেশ জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি । অনুমান, তাতেই স্ত্রীকে খুন করেছেন।

এক পুলিশ আধিকারিক বলেন, "অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন বলেও জানা গিয়েছে।" মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement