shono
Advertisement

গিলানির ‘দেশবিরোধী’মন্তব্যে হাসছেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

দেখুন ভিডিও৷ The post গিলানির ‘দেশবিরোধী’ মন্তব্যে হাসছেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 02:20 PM May 27, 2017Updated: 08:50 AM May 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বলছে কাশ্মীর৷ প্রতিনিয়ত দেশের সুরক্ষায় প্রাণ দিতে হচ্ছে সেনা জওয়ানদের৷ ভারতকে বিভক্ত করতে বোনা হচ্ছে চক্রান্তের জল৷ ষড়যন্ত্রে শামিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা৷ এবার সেই ষড়যন্ত্রকারীদের সঙ্গে বসেই দেশ ও ভারতীয় সেনার বিরুদ্ধে করা মন্তব্য শুনে আনন্দের হাঁসি হাসলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার৷

Advertisement

[কাশ্মীরে সেনার গুলিতে নিকেশ হিজবুল কমান্ডার সবজার ভাট]

বৃহস্পতিবার, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির সঙ্গে দেখা করে মণিশংকর আইয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল৷ ওই সাক্ষাতের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে গিলানিকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা বিনিময় করেন আইয়ার৷ তারপর চেয়ারে বসতে গিয়ে গিলানি একটি প্রবল উসকানিমূলক মন্তব্য করে, সে বলে “আপনাদের তো অনেক সৈন্য রয়েছে৷ সেনার জোরেই তো কাশ্মীর দখলে রেখেছেন আপনারা৷” আর তাতেই দারুন আনন্দিত হয়ে হাসতে দেখা যায় মণিশংকর আইয়ারকে৷ দেশ ও সেনার প্রতি এমন ঘৃণ্য মন্তব্য শুনেও আইয়ারের হাসির ঘটনায় বয়ে যায় নিন্দার ঝড়৷


নিজেদের ‘সৌহার্দের দূত’ হিসেবে তুলে ধরে সেদিন গিলানি ছাড়াও বিচ্ছিন্নতাবাদী নেতা শাবির শাহ ও মিরওয়াইজ উমর ফারুকের সঙ্গেও দেখা করে ওই প্রতিনিধি দল৷ উল্লেখ্য, উল্লেখ্য, ‘ইন্ডিয়া টুডে’র একটি স্টিং অপারেশনে হুরিয়ত নেতা নইম খান স্বীকার করেছিল, কাশ্মীরে পাথর নিক্ষেপকারীদের টাকার জোগান দিচ্ছে পাকিস্তান৷ এছাড়াও কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের টাকা নিয়ে বিক্ষোভ ছড়াতে  মদত দিচ্ছে হুরিয়ত নেতা গাজি জাভেদ বাবা, ফারুক আহমেদ দার ও অন্যান্যরা৷

[প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে তাক লাগাল ওরা]

কাশ্মীরে অশান্তির জন্য হুরিয়তকেই দায়ী করেছেন প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং৷ তিনি বলেছেন, সৈয়দ আলি শাহ গিলানির মতো নেতারা গৃহবন্দি হলেও বেশ আরামে দিন কাটাচ্ছেন৷ তাঁদের সন্ত্রাস ছড়ানোর দায়ে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা উচিত৷ পাকিস্তানের থেকে টাকা নিয়ে কাশ্মীরে স্কুলে আগুন ধরিয়েছে বলে প্রকাশ্যেই মেনে নিয়েছে হুরিয়ত নেতারা৷

The post গিলানির ‘দেশবিরোধী’ মন্তব্যে হাসছেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার