shono
Advertisement

মডেল হতে চেয়ে বাড়ি থেকেই লক্ষাধিক টাকা, গয়না চুরি করল যুবতী

পুলিশের জেরার মুখে কবুলও করেছে সে কথা... The post মডেল হতে চেয়ে বাড়ি থেকেই লক্ষাধিক টাকা, গয়না চুরি করল যুবতী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:27 PM Apr 26, 2017Updated: 11:57 AM Apr 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের ইচ্ছে মডেলিং করবে। কিন্তু বাবা-মা তাতে কিছুতেই রাজি হননি। ১৯ বছরের মেয়েও ছাড়ার পাত্রী নয়। ‘ইচ্ছেপূরণ’ করতে মাকে ঘুমের ওষুধ খাইয়ে আলমারি থেকে টাকা ও গয়না চুরি করার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। মঙ্গলবারই দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সঙ্গে তার দুই বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

[অস্থায়ী জেটি ভেঙে গঙ্গায় ডুবে মৃত্যু তিনজনের, খোঁজ নেই বহুর]

পুলিশ জানিয়েছে, গত ১৬ এপ্রিল ঘটনাটি ঘটে। এদিন রাতে মায়ের সঙ্গে ছিল মেয়ে। অন্য ফ্লোরে শুয়েছিল বাবা আর ভাই। রাতে মাকে এক গ্লাস দুধ খেতে দেয় মেয়ে। তাতেই ঘুমের ওষুধ মেশানো ছিল। দুধ খাওয়ার পরই ঘুমিয়ে পড়েন মা। অভিযোগ, এরপরই আলমারি থেকে ৩.০৮ লক্ষ টাকা সরিয়ে নেয় ওই মেয়ে। লকার খুলে মায়ের সোনার বালা, কানের দুল, নাকছাবিও বের করে নেয় সে। পুলিশের এক শীর্ষকর্তা জানান, চুরি করা সেইসব জিনিস দুই বন্ধু কাছে রাখতে দিয়েছিল ওই মেয়ে।

[বাংলাদেশের জামাত অধ্যুষিত চাঁপাই নবাবগঞ্জে জঙ্গি-পুলিশ সংঘর্ষ]

প্রথম থেকেই এই ঘটনা নিয়ে সন্দেহ ছিল পুলিশের। তারা তদন্তে এসে এমন কোনও তথ্য পায়নি, যার নিরিখে মনে হতে পারে বাইরে থেকে কেউ বাড়িতে ঢুকেছিল। বা আলমারি ভেঙে টাকা, গয়না নিয়ে পালিয়েছে। এরপরই বিকাশ নামে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পুলিশের জেরার মুখে সে ঘটনার সত্যতা কবুল করে। বিকাশ পুলিশকে জানায়, ওই বাড়ির মেয়েই এই চুরির ছক কষেছিল। কারণ, সে মডেল হতে চায়। কিন্তু মা-বাবার তাতে মত ছিল না।

[বাংলাদেশের জামাত অধ্যুষিত চাঁপাই নবাবগঞ্জে জঙ্গি-পুলিশ সংঘর্ষ]

এরপরই ওই যুবতীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে জেরা করে জানতে পারে, এক বন্ধু তাকে বলেছিল ৬ লক্ষ টাকার ব্যবস্থা করতে পারলে সে মডেলিং করতে পারে। এরপরই নিজের বাড়িতে চুরির পরিকল্পনা করে সে। ডিসিপি (নর্থ-ইস্ট) এ কে সিংলা বলেন, যে বন্ধুদের পরামর্শে ওই যুবতী ৬ লক্ষ টাকা জোগাড় করতে এমন কাণ্ড ঘটাল তাদেরও জেরা করা হবে।

ছবি : প্রতীকী

The post মডেল হতে চেয়ে বাড়ি থেকেই লক্ষাধিক টাকা, গয়না চুরি করল যুবতী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার