shono
Advertisement
Goa

পন্ডা উপনির্বাচনে প্রার্থী হন, সাপের কামড়ে মৃত্যু গোয়ার তরুণ কংগ্রেস নেতার

এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে গোয়া প্রদেশ কংগ্রেস দলীয় নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
Published By: Kishore GhoshPosted: 11:30 AM May 15, 2026Updated: 11:30 AM May 15, 2026

সাপের কামড়ে মৃত্যু হল গোয়া কংগ্রেসের তরুণ নেতা কেতন ভাটিকরের। সম্প্রতি বাতিল হওয়া পন্ডা বিধানসভা উপনির্বাচনে দলের মুখ ছিলেন তিনিই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কর্নাটকের ডান্ডেলিতে গ্রামের বাড়িতে ফিরছিলেন কেতন। পথে সাপে কামরায় তাঁকে। কংগ্রেস নেতাকে তড়িঘড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

কর্নাটক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কোনও কারণে গোয়া-কর্নাটক সীমান্তের কারমাল ঘাটে নেমেছিলেন কেতন ভাটিকর। তখনই সাপে কামড়ায় তাঁকে। দ্রুত গোয়ার ধরবান্দরার একটি প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানকার চিকিৎসক জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে তরুণ কংগ্রেস নেতার। উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনে পণ্ডায় কংগ্রেসের প্রার্থী ছিলেন কেতন ভাটিকর। হাই কোর্টের এক নির্দেশিকার পর সেই ভোট স্থগিত হয়েছে। যার পর তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশেষ অনুমতির আবেদন জানান সুপ্রিম কোর্টে। বর্তমানে সেই মামলা সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

কেতন ভাটিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা ইউরি আলেমাও। তিনি বলেছেন, "জনসেবার প্রতি তাঁর অবিচল নিষ্ঠা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই শোকের সময়ে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।" পাশাপাশি এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে গোয়া প্রদেশ কংগ্রেস দলীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement