shono
Advertisement

শহিদ বাবাকে উৎসর্গ করে এবার বই লিখছেন গুরমেহর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই তাঁকে ঘিরে ঠাট্টা-তামাশায় মুখর হয়েছিল নেটদুনিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন শহিদ-কন্যা গুরমেহর কৌর। আবারও তিনি সংবাদে। তবে এবার আর নেটদুনিয়ার ট্রোল হয়ে নয়। এবার বাবাকে মনে রেখেই বই লিখতে চলেছেন গুরমেহর। পাকিস্তান নয়, তাঁর বাবাকে মেরেছে যুদ্ধ- একমই যুদ্ধবিরোধী বার্তা দিয়েছিলেন গুরমেহর। তারপরই তা নিয়ে […] The post শহিদ বাবাকে উৎসর্গ করে এবার বই লিখছেন গুরমেহর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:00 PM May 20, 2017Updated: 11:30 AM May 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই তাঁকে ঘিরে ঠাট্টা-তামাশায় মুখর হয়েছিল নেটদুনিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন শহিদ-কন্যা গুরমেহর কৌর। আবারও তিনি সংবাদে। তবে এবার আর নেটদুনিয়ার ট্রোল হয়ে নয়। এবার বাবাকে মনে রেখেই বই লিখতে চলেছেন গুরমেহর।

Advertisement

পাকিস্তান নয়, তাঁর বাবাকে মেরেছে যুদ্ধ- একমই যুদ্ধবিরোধী বার্তা দিয়েছিলেন গুরমেহর। তারপরই তা নিয়ে হয় বেজায় শোরগোল। জাতীয়তাবাদের তীব্র হাওয়া এসে গুরমেহরের যুদ্ধবিরোধী বার্তাকে তছনছ করে দেয়। জেগে থাকে কিছু ঠাট্টা ও তামাশা। এমনকী বীরেন্দ্র শেহবাগের মতো ক্রিকেটারও না জেনে ঠাট্টা করে ফেলেন। পরে পরিস্থিতির অভিমুখ বদলে যাচ্ছে দেখে তিনি ক্ষমা চেয়ে নেন। কিন্তু সেসময়ই দ্বিধাভক্ত হয়েছিল নেটদুনিয়া। একদল যেমন গুরমেহরের মন্তব্যকে দেশবিরোধী বলে ঠাট্টা করেছিলেন, অন্যদল তেমন জানতে চেয়েছিলেন কোথা থেকে গুরমেহর পেলেন এই ভিন্নধারার মানসিকতা।

সে সবেরই উত্তর দিতে প্রকাশিত হচ্ছে গুরমেহরের বই ‘স্মল অ্যাক্টস অফ ফ্রিডম’। গুরমেহর জানিয়েছেন, তাঁকে যখন প্রশ্ন কার হয়, অন্যরকম হওয়ার সাহস তিনি কোথায় পেলেন, তখন তিনি কোনও একটা উত্তর দিতে পারেন না। আসলে গুরমেহরকে কোনও একখোপে রাখা যায় না। একরকম দৃষ্টিভঙ্গিতে তাঁকে ব্যাখ্যাও করা যায় না। আর তাই তাঁর অনেক কথা বলার আছে। দেশভাগের কারণে লাহোর থেকে চলে আসা তাঁর ঠাকুমার কাহিনি থেকে যেমন তিনি সাহস পান, তেমনই চিন্তার ক্ষমতা পান তাঁর মায়ের ভাবনা থেকেই। সেখান থেকেই উঠে এসেছে স্বাধীন স্বর। যা প্রথাগত চিন্তায় ভেসে না গিয়ে নিজের মতে স্থির থাকতে পারে। এমনকী তুমুল ঠাট্টার মুখেও নিজেকে ধরে রাখতে পারে। এই বলিষ্ঠ মনের গহন থেকে উঠে আসা ভাবনাই উঠে আসবে তাঁর আসন্ন প্রকাশিত বইয়ে। আর সে বই তাঁর বাবাকে মনে রেখেই, জানিয়েছেন গুরমেহর।

 

The post শহিদ বাবাকে উৎসর্গ করে এবার বই লিখছেন গুরমেহর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার