shono
Advertisement
Harbhajan Singh

নিরাপত্তা প্রত্যাহার কীসের ভিত্তিতে? এবার পাঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে হাই কোর্টে 'বিজেপি'র হরভজন

বিজেপিতে যোগ দিয়েই সবটা বদলে গেল। পুরনো 'বন্ধু'দের এবার সোজা কাঠগড়ায় দাঁড় করালেন হরভজন সিং।
Published By: Subhajit MandalPosted: 11:16 AM May 01, 2026Updated: 11:16 AM May 01, 2026

কিছুদিন আগে পর্যন্ত আম আদমি পার্টিতেই ছিলেন। পাঞ্জাবের আপ সরকারই তাঁকে নিরাপত্তা দিত। কিন্তু বিজেপিতে যোগ দিয়েই সবটা বদলে গেল। পুরনো 'বন্ধু'দের এবার সোজা কাঠগড়ায় দাঁড় করালেন হরভজন সিং। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের প্রশ্ন কীসের ভিত্তিতে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হল?

Advertisement

আসলে আপে থাকাকালীন হরভজনের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিলেন পাঞ্জাব পুলিশের আধিকারিক এবং কর্মীরা। কিন্তু আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় গত সপ্তাহেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। ঘটনাচক্রে, একই দিনে জলন্ধরে তাঁর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আপ কর্মী-সমর্থকরা। শুধু তা-ই নয়, হরভজনের বাড়ির বাইরের দেওয়ালে লেখা হয় ‘গদ্দার ওই ঘটনার একদিন পরই অবশ্য হরভজনকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।

কিন্তু ভাজ্জি আপের করা ওই 'অপমান' ভোলেননি। সোজা পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে মামলা ঠুকে দিয়েছেন তিনি। হরভজনের প্রশ্ন, ঠিক কীসের ভিত্তিতে পাঞ্জাব সরকার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করল? আর নিরাপত্তা প্রত্যাহার করার পর পরই কারা তাঁর বাড়িতে গিয়ে তাণ্ডব চালাল? গদ্দার লিখে দিয়ে এল? তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে পাঞ্জাব সরকার? বস্তুত পাঞ্জাবের আপ সরকারের কাছে জবাবদিহি চেয়েছেন ভাজ্জি।

হরভজনের মামলার ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট পাঞ্জাব সরকার এবং কেন্দ্রকে নোটিস দিয়েছে। পাঞ্জাব সরকারকে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অবিলম্বে হরভজনের বাড়িতে যারা তাণ্ডব দেখিয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যতদিন এই মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন হরভজন ও তাঁর পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করতে বলা হয়েছে পাঞ্জাব সরকারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement