shono
Advertisement

মাঝ আকাশে অসুস্থ বিমানসেবিকা, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লাইটে কোনও চিকিৎসক আছেন? প্রশ্নটা শুনে সহজাত প্রবৃত্তিতেই উঠে দাঁড়িয়েছিলেন ডঃ অঞ্চিতা৷ তিনি চিকিৎসক৷ রোগীকে সারিয়ে তোলাই তাঁর ধর্ম৷ সে হাসপাতাল হোক বা বিমান, কোনও ফারাক পড়ে না৷ আর চিকিৎসকেরও কোনও অফ ডিউটি নেই৷ সে নমুনাই আরও একবার তুলে ধরলেন এই ভারতীয় চিকিৎসক৷ তাঁর তৎপরতাতেই মাঝআকাশে প্রাণে বাঁচলেন এক বিমানসেবিকা৷ পথ দুর্ঘটনায় […] The post মাঝ আকাশে অসুস্থ বিমানসেবিকা, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 PM Mar 07, 2017Updated: 07:45 AM Mar 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লাইটে কোনও চিকিৎসক আছেন? প্রশ্নটা শুনে সহজাত প্রবৃত্তিতেই উঠে দাঁড়িয়েছিলেন ডঃ অঞ্চিতা৷ তিনি চিকিৎসক৷ রোগীকে সারিয়ে তোলাই তাঁর ধর্ম৷ সে হাসপাতাল হোক বা বিমান, কোনও ফারাক পড়ে না৷ আর চিকিৎসকেরও কোনও অফ ডিউটি নেই৷ সে নমুনাই আরও একবার তুলে ধরলেন এই ভারতীয় চিকিৎসক৷ তাঁর তৎপরতাতেই মাঝআকাশে প্রাণে বাঁচলেন এক বিমানসেবিকা৷

Advertisement

পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ

স্ত্রীর এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সৌরভ কুমার৷ মালয়েশিয়া এয়ারলাইন্সের ‘এমএইচ ১৩০’ উড়ান অকল্যান্ড ছাড়িয়ে যাচ্ছিল কুয়ালালামপুরের দিকে৷ মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন এক বিমানসেবিকা৷ আর এক বিমানসেবিকা অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ে যান৷ খোঁজ করেন অন বোর্ড কোনও ডাক্তার আছেন কিনা৷ সে প্রশ্ন কানে যায় ডঃ অঞ্চিতার৷ উঠে দাঁড়ান তিনি৷ হাতের কাছে চিকিৎসার যা সরঞ্জাম পেয়েছেন তা দিয়েই সেবা করেন রোগীরা৷ উড়ান মাঝপথে থাকায় খানিকটা আশঙ্কা ছিল৷ কেননা ফিরে আসা বা গন্তব্যে পৌঁছনো যাই হোক না কেন, তাতে ক্ষতি হতে পারত রোগীর৷ কিন্তু অঞ্চিতার মুন্সিয়ানায় সুস্থ হয়ে ওঠেন ওই বিমানসেবিকা৷

ইন্ডাস্ট্রি এত খারাপ হলে ছেড়ে দেওয়া উচিত কঙ্গনার: করণ

অন বোর্ড চিকিৎসকের উপস্থিতি নিয়ে এমনিতেই চিন্তায় থাকেন যাত্রীরা৷ সেখানে যাত্রী হয়েও চিকিৎসকের ভূমিকা পালন করে, উদাহরণ তৈরি করলেন ডঃ অঞ্চিতা৷

The post মাঝ আকাশে অসুস্থ বিমানসেবিকা, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার