shono
Advertisement

Breaking News

পোস্ট কার্ডে মুসলিম মহিলাকে তালাক দিলেন স্বামী

তারপর মহিলা কী করলেন জানেন? The post পোস্ট কার্ডে মুসলিম মহিলাকে তালাক দিলেন স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Apr 04, 2017Updated: 03:24 PM Dec 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল হল৷ জিএসটিও প্রায় সফলতার দোরগোড়ায়৷ এবার কেন্দ্রের লক্ষ্য তিন তালাক রায়৷ যার জন্য সুপ্রিম কোর্টের গরমের ছুটিও বাতিল করতে রাজি আছেন প্রধান বিচারপতি জে এস খেহর৷ কিন্তু এর মধ্যেই তিন তালাকের গেরোয় ফাঁসলেন হায়দরাবাদের এক মহিলা৷ পোস্ট কার্ড মারফত যাকে তিন তালাকের ফরমান শোনালেন ‘মহামান্য’ স্বামী৷

Advertisement

[ফের ‘জিও’ ম্যাজিক, এবার বিনামূল্যে DTH পরিষেবা নিয়ে আসছে সংস্থা]

সাত সকালে পোস্ট কার্ড পেয়ে খানিকটা অবাকই হয়েছিলেন মহিলা৷ পোস্ট কার্ড খুলে দেখে যেন মাথায় বাজ পড়ে তাঁর৷ কার্ডে শুধু তিনটি শব্দ লেখা৷ তালাক, তালাক, তালাক৷ নিচে লেখা তাঁর স্বামীর নাম৷ প্রথমটা ভেঙে পড়েছিলেন মহিলা৷ কিন্তু তারপর নিজের মনকে শক্ত করেন৷ ঠিক করেন এভাবে স্বামীর অন্যায্য দাবি মেনে নেবেন না৷ তাঁকে উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বেন৷ সোজা চলে গেলেন স্থানীয় পুলিশ স্টেশনে৷ স্বামীর নামেই দায়ের করলেন এফআইআর৷ মহিলার অভিযোগের ভিত্তিতেই স্বামীকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ৷

[জানেন, এই বিমান সংস্থার সেবিকাদের ইউনিফর্ম বিকিনি?]

প্রসঙ্গত, মার্চের শেষেই তিন তালাক পেয়ে মোদির দ্বারস্থ হয়েছিলেন এক গর্ভবতী মুসলিম মহিলা৷ অভিযোগ, শগুফতা শাহ নামে ওই মহিলার উপর রীতিমতো অত্যাচার চালাত তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা৷ তাদের দাবি ছিল, গর্ভপাত করাতে হবে ওই মহিলাকে৷ কিন্তু কোনওভাবেই সন্তান নষ্ট করতে চাননি তিনি৷ গত ২৪ মার্চ তাঁকে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেও প্রতিরোধ করেন তিনি৷ তখন বেধড়ক মারধর করা হয়৷ তাতেও গর্ভপাত না করানোর সিদ্ধান্তেই অনড় থাকেন মহিলা৷ তখনই তাঁকে তিন তালাক দেওয়া হয়৷

[জীবন্ত সদ্যোজাত, অথচ মৃত ঘোষণা করে দিল সরকারি হাসপাতাল]

এই প্রসঙ্গে ৩১ মার্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর জানিয়ে দেন, ১১ থেকে ১৯ মে-র মধ্যেই তিন তালাক নিয়ে চূড়ান্ত শুনানি হবে৷ তিনি বলেন, “প্রয়োজনে শনি ও রবিবার ছুটির দিনেও এই মামলার শুনানি হতে পারে৷ এমনকী, গুরুত্বপূর্ণ এই মামলার শুনানির জন্য প্রয়োজনে আদালতের গরমের ছুটিও বাতিল করা হতে পারে৷”

The post পোস্ট কার্ডে মুসলিম মহিলাকে তালাক দিলেন স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement