গেস্টহাউসের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ! গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় কেলেঙ্কারির পর্দাফাঁস করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী পাটনায়। হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ৪ জন তরুণী এবং ১ জন যুবককে। ইতিমধ্যে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত যুবক এহেন কারবারের মূল পান্ডা। তরুণীদের জোর করে দেহব্যবসায় নামানো হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
বিহার পুলিশের এসডিপিও সুষমা সাগর জানান, ওই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে সন্দেহজনক কাজকর্ম চলার খবর পাওয়া যাচ্ছিল। প্রায় ২ মাস ধরে পুলিশ এলাকাটি নজরদারিতে রেখেছিল। শনিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা বিশেষ অভিযান চালান।
জানা গিয়েছে, পাটনার রাজীব নগর থানা এলাকায় ওই গেস্টহাউস। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই গেস্টহাউসে রাত হলেই মহিলাদের যাতায়াত বাড়ছিল বলে অভিযোগ আসছিল পুলিশের কাছে। সেই মতো শুরু হয় নজরদারি। তদন্তকারীরা জানতে পারেন, ওই গেস্টহাউসে অবৈধভাবে মধুচক্র চালানো হচ্ছে। সেই মতো শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই গেস্টহাউসে বিশেষ অভিযান চালান বিহার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। একেবারে হাতেনাতে চারজন তরুণী ও একজন যুবক-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চারতলা ভবনটির প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন তরুণ-তরুণীকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে বেশ কিছু আপত্তিজনক সামগ্রী ও কন্ডোম উদ্ধার করা হয়েছে।
বিহার পুলিশের এসডিপিও সুষমা সাগর জানান, ওই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে সন্দেহজনক কাজকর্ম চলার খবর পাওয়া যাচ্ছিল। প্রায় ২ মাস ধরে পুলিশ এলাকাটি নজরদারিতে রেখেছিল। শনিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা বিশেষ অভিযান চালান। কিন্তু পুলিশের অভিযানের সময় গেস্ট হাউসের মালিক এবং কয়েকজন কর্মী পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
