shono
Advertisement

Breaking News

ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন চিনা বিমান সংস্থার কর্মীরা!

ডোকলাম বিবাদের জেরেই এই ঘটনা, দাবি নয়াদিল্লির। The post ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন চিনা বিমান সংস্থার কর্মীরা! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:16 PM Aug 13, 2017Updated: 03:46 PM Aug 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রায় দেড়মাস পেরিয়ে গিয়েছে। ডোকলাম ইস্যুতে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার কমার কোনও লক্ষণই নেই। বরং বেজিংয়ের লাগাতার হুমকিতে ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। ডোকলামে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ভারত। পাঠানো হয়েছে বাড়তি সেনাও। এই প্রেক্ষাপটে এবার সাংহাইয়ের পুডুং আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল। ঘটনার কথা জানিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিয়েছেন নর্থ আমেরিকান পাঞ্জাবী অ্যাসোসিয়েশনের এগজিকিউটিভ ডিরেক্টর সৎনাম সিং চাহাল। অভিযোগ পাওয়া মাত্রই চিনের বিদেশমন্ত্রক ও পুডুং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করেছে বিদেশমন্ত্রক। যদিও ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে চিন ইস্টার্ন এয়ারলাইন্স।

Advertisement

[স্বাধীনতা দিবসের আগে সোপিয়ানে বড়সড় হামলা জঙ্গিদের, শহিদ ২ জওয়ান]

গত ৬ আগস্ট চিন ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানে নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন সৎনাম সিং চাহাল। যাত্রাপথে, সাংহাইয়ের পুডুং আন্তর্জাতিক বিমানবন্দরে পরবর্তী বিমানের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। ওই যাত্রীর দাবি, বিমানবন্দরে অপেক্ষা করার সময়ে তিনি দেখেন, বিমানের যে দরজা নিয়ে হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীরা নামেন, সেখানে ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহার করছেন চিন ইস্টার্ন এয়ারলাইন্সের কর্মীরা। তিনি বলেন, ডোকলাম নিয়ে উত্তজেনার কারণে চিনা বিমানসংস্থার কর্মীরা যে হতাশ, তা তাঁদের শরীরী ভাষায় স্পষ্ট বোঝা গিয়েছে। গোটা ঘটনার কথা জানিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিয়েছেন আমেরিকান পাঞ্জাবী অ্যাসোসিয়েশনের এগজিকিউটিভ ডিরেক্টর সৎনাম সিং চাহাল। চিঠিতে বিদেশমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, ভারতীয় যাত্রীদের চিনের পুডুং আন্তর্জাতিক বিমানবন্দরটি এড়িয়ে চলার পরামর্শ দিক বিদেশমন্ত্র্ক। প্রসঙ্গত, গত মাসে ভারতে বসবাসকারী চিনা নাগরিকদের নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে নির্দেশিকা জারি করেছে  বেজিং।

[স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গাইবেন না, ফতোয়া মৌলবির]

চিনের বিমানবন্দরে ভারতীয় যাত্রীদের হেনস্তার অভিযোগ পেয়ে সক্রিয় হয়েছে বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, ইতিমধ্যে বিষয়টি নিয়ে সাংহাইয়ের পুডুং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও চিনের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। যদিও ভারতীয় যাত্রীদের হেনস্তা করার অভিয়োগ অস্বীকার করেছে চিন ইস্টার্ন এয়ারলাইন্স। সংস্থার দাবি,  যাবতীয় তথ্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযোগের সত্যতার প্রমাণ মেলেনি। বরং ভারতীয় যাত্রীদের যথেষ্ট ভাল পরিষেবা দিয়েছেন সংস্থার কর্মীরা।

[অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু রুখতে রাতভর লড়াই এই ডাক্তারের]

The post ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন চিনা বিমান সংস্থার কর্মীরা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার