shono
Advertisement
CCTV

নিঃশব্দে তথ্যচুরি! ভারতে চিনা সিসিটিভি নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র, কবে থেকে জারি নিয়ম?

'দ্য ইকোনমিক টাইমসে'র এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিনা সংস্থাগুলির পণ্য ছাড়াও চিনা চিপসেট ব্যবহৃত ডিভাইসগুলিকেও অনুমোদন দিতে অনিচ্ছুক কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, মোদি সরকারের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খাবে চিনা ব্র্যান্ডগুলি, যারা একসময় ভারতের সিসিটিভি বাজারে প্রভাবশালী ছিল। গত বছর পর্যন্ত দেশের মোট সিসিটিভি বিক্রির প্রায় এক-তৃতীয়াংশই চিনা সংস্থাগুলির দখলে ছিল।
Published By: Subhodeep MullickPosted: 07:56 PM Mar 30, 2026Updated: 08:17 PM Mar 30, 2026

দেশে সাইবার নিরাপত্তা জোরদার করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী ১ এপ্রিল থেকে ভারতে নিষিদ্ধ হতে চলেছে চিনা সিসিটিভি ক্যামেরা। এর ফলে হিকভিশন, দাহুয়া, টিপি-লিঙ্কের মতো জনপ্রিয় সংস্থা দেশে সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রিতে বাধার মুখে পড়তে পারে।   

Advertisement

সূত্রের খবর, চিনা ডিভাইসগুলির বিরুদ্ধে বারবারই তথ্যচুরির অভিযোগ ওঠে। তা রোধ করতেই এবার কড়া পদক্ষেপ করল নরেন্দ্র মোদি সরকার। জানা যাচ্ছে, আগামী মাসে চালু হতে চলেছে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন (এসটিকিউসি) নামে একটি নয়া বিধি। নতুন নিয়ম অনুযায়ী, ভারতে সিসিটিভি ক্যামেরা বা ভিডিও নজরদারি ডিভাইস বিক্রির আগে সংশ্লিষ্ট ডিভাইসের জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম শুধু নির্দিষ্ট কয়েকটি সংস্থার জন্য নয়। ভারতে সিসিটিভি ও নজরদারি ডিভাইস বিক্রি করা সমস্ত ব্র্যান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।

'দ্য ইকোনমিক টাইমসে'র এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিনা সংস্থাগুলির ডিভাইস ছাড়াও চিনা চিপসেট ব্যবহৃত ডিভাইসগুলিকেও অনুমোদন দিতে অনিচ্ছুক কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, মোদি সরকারের এই সিদ্ধান্তে বিরাট ধাক্কা খাবে চিনা ব্র্যান্ডগুলি, যারা একসময় ভারতের সিসিটিভি বাজারে প্রভাবশালী ছিল। গত বছর পর্যন্ত দেশের মোট সিসিটিভি বিক্রির প্রায় এক-তৃতীয়াংশই চিনা সংস্থাগুলির দখলে ছিল। সূত্রের খবর, তথ্যচুরির পাশাপাশি জাতীয় নিরাপত্তা এবং ডেটা সুরক্ষা জোরদার করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement