shono
Advertisement

মাঝ আকাশে উধাও সুখোই জেট, জোর তল্লাশি বায়ুসেনার

ঘনিয়েছে রহস্য! The post মাঝ আকাশে উধাও সুখোই জেট, জোর তল্লাশি বায়ুসেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:56 PM May 23, 2017Updated: 01:27 PM May 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ রুটিন মহড়ায় বেরিয়ে অসমের তেজপুরের আকাশ থেকে উধাও ভারতীয় বায়ুসেনার বিমান সুখোই ৩০। বিমানে দুজন পাইলট ছিলেন। নিখোঁজ বিমানের সন্ধানে তল্লাশিতে নেমেছে বায়ুসেনা।

Advertisement

[নৌশেরায় পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়ে যোগ্য জবাব দিল ভারত]

অসমের সোনিতপুর জেলার ডেপুটি কমিশনার মনোজ কুমার ডেকা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটা তেজপুরের ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে রুটিন মহড়ার জন্য উড়েছিল বিমানটি। কিছুক্ষণ পরে গুহপুরের ডুবিয়ার কাছে সুখোই ৩০ বিমানের সঙ্গে বায়ুসেনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ বিমানটি উদ্ধারে জোরদার তল্লাশিতে নেমেছে বায়ুসেনা। ইতিমধ্যেই আশেপাশের জেলার প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে।

[আগামী বছর বিদ্যুৎহীন থাকবে না দেশের কোনও গ্রাম, ঘোষণা মোদির]

কিন্তু কোথায় গেল গেল সুখোই ৩০ বিমানটি? এই বিষয়ে অবশ্য দ্বিমত রয়েছে্ বায়ুসেনার অন্দরে। একদল মনে করছে, বিমানটি সম্ভবত ভেঙে পড়েছে। আবার অন্য দলের দাবি, বিমানটি কোনও কারণে পথ ভুল করে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার কালাটঙ্ক এলাকার দিকে চলে গিয়ে থাকতে পারে।

[জিপে বাঁধা কাশ্মীরি যুবক, মেজরের পুরস্কারে উঠল পাল্টা প্রশ্ন]

এই সুখোই ৩০ বিমানটি রাশিয়ার তৈরি। যেকোনও আবহাওয়ায় আকাশ পথে হোক কিংবা মাটিতে, যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বিমানটি। নয়ের দশকের গোড়ায় প্রথম ভারতীয় বায়ুসেনায় এই সুখোই ৩০ বিমানটিকে অন্তর্ভুক্ত করা হয়। এখনও পর্যন্ত ছয়টি সুখোই বিমান ভেঙে পড়েছে। তদন্তে মূলত প্রযুক্তিগত সমস্যাকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। চলতি বছরের ১৫ মার্চ শেষবার দুর্ঘটনার কবলে পড়েছিল সুখোই ৩০।

The post মাঝ আকাশে উধাও সুখোই জেট, জোর তল্লাশি বায়ুসেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার