shono
Advertisement

Breaking News

OMG! ধর্ষণের পর নির্যাতিতার কাছ থেকে ৩০ লক্ষ টাকা আদায় করল অভিযুক্ত!

সামান্য এক বিমাকর্মী ৩০ লক্ষ টাকা কোথায় থেকে পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। The post OMG! ধর্ষণের পর নির্যাতিতার কাছ থেকে ৩০ লক্ষ টাকা আদায় করল অভিযুক্ত! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:49 PM Jul 24, 2017Updated: 11:22 AM Jul 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশ জুড়ে ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। সাম্প্রতিকালে দিল্লি ও নয়ডায় পরপর বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার মুম্বইয়ে এক মহিলাকে শুধু ধর্ষণ করাই নয়, রীতিমতো হুমকি দিয়ে  তিরিশ লক্ষ টাকা ও গয়না আদায় করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত অধরা।

Advertisement

[ডিএসপি আয়ুব পণ্ডিত হত্যামামলায় গ্রেপ্তার ২০]

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই মহিলা মুম্বইয়েরই বাসিন্দা। পেশায় তিনি একজন বিমাকর্মী। নিজের বয়ানে ওই মহিলা জানিয়েছেন, গত বছরের মে মাসে থানের একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে এক ব্যক্তি। চলতি মাসেও ফের একই ঘটনা ঘটে। এমনকী, নিজের বাড়িতেও তিনি ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। এখানেই শেষ নয়। ওই মহিলা জানিয়েছেন, আপত্তিকর অবস্থায় তাঁর বেশ কয়েকটি ছবিও তোলে অভিযুক্ত। রেকর্ড করে রাখা হয় ফোনের কখোপকথন ও চ্যাট। অভিযুক্ত ব্যক্তি হুমকি দেয়, যদি ওই মহিলা তাঁর কথামতো কাজ করতে রাজি না হন, তাহলে ওই মহিলার স্বামীকে গোটা ঘটনার কথা জানিয়ে দেবে সে। ওই মহিলার দাবি, হুমকিতে ভয় পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে  ৩০ লক্ষ টাকা, ৭০ হাজার টাকা মূল্যের গয়না ও একটি ঘড়ি দিয়ে দেন তিনি। যদিও সামান্য এক বিমাকর্মী ৩০ লক্ষ টাকা কোথায় থেকে পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে কোনও  মন্তব্য করতে চায়নি পুলিশ।

[সংসদে সুষমার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনছে কংগ্রেস]

নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, তোলা আদায়-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় থানার পুলিশ আধিকারিক পাণ্ডুরাঙ পাটিল বলেনস, ওই মহিলা জানিয়েছেন, তিনি অভিযুক্তকে চেকে ৩০ লক্ষ টাকা দিয়েছেন। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা ও অভিযুক্ত ব্যক্তি পরস্পরকে চিনতেন। নির্যাতিতা মহিলার কাছ থেকে অভিযুক্তের ফোন নম্বরও পেয়েছেন তদন্তকারীরা। মোবাইলের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে।

The post OMG! ধর্ষণের পর নির্যাতিতার কাছ থেকে ৩০ লক্ষ টাকা আদায় করল অভিযুক্ত! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement