সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএসএফ জওয়ান তেজ বাহাদুরের ভিডিওর পর ফের প্রকাশ্যে এল সেনার অভ্যন্তরের অসন্তোষ। ভিডিও বার্তায় সহায়কদের সঙ্গে কীরকম ব্যবহার করা হয় তা নিয়ে অভিযোগ জানালেন সিপাই সিন্ধব যোগীদাস লখুভাই।
এসে গেল Aadhaar Pay, এই ১০ তথ্য আপনাকে জানতেই হবে!
কিছুদিন আগেই জওয়ান তেজ বাহাদুর যাদবের অভিযোগ শোরগোল ফেলেছিল গোটা দেশে। ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, সেনার জন্য সরকার যথেষ্ট অর্থ বরাদ্দ করলেও তার সুবিধা জোটে না সেনাদের কপালে। দেওয়া হয় অত্যন্ত খারাপ মানের খাবার। তা নিয়ে নাড়া পড়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরেও। রিপোর্ট চাওয়া হয় পুরো ব্যাপারে। কিন্তু তাতে যে অবস্থা খুব বদলেছে এমনটা নয়। বরং নিগ্রহের শিকার হতে হচ্ছিল জওয়ানকে। তাঁর স্ত্রী এমন অভিযোগ করেন। এমনকী জওয়ানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন তিনি। পরে আদালতের রায়ে তেজ বাহাদুরের সঙ্গে যোগাযোগ হয় তাঁর।
এই পাঁচটি কারণে ভারতকে ভয় পায় চিন
ঠিক একই অভিযোগ করেছেন সহায়ক লখুভাই। সেনার সহায়কদের খারাপ ব্যবহারের শিকার হতে হয়, এ অভিযোগ নতুন নয়। এই অভিযোগ জানানোর পরই এক সেনার মৃতদেহ আবিষ্কার হয় কিছুদিন হয়। তা সত্ত্বেও মুখ খুলেছেন ওই সহায়ক। জানিয়েছেন, তাঁদের সঙ্গে রীতিমতো চাকর-বাকরের মতো ব্যবহার করা হয়। খাবার নিয়েও অভিযোগ আছে তাঁর। জানাচ্ছেন, সবথেকে খারাপ খাবার, খারাপ ফল তাদের দেওয়া হয়। শুধু বেঁচে থাকার জন্য যেটুকু খাবারের প্রয়োজন, তাই-ই তাঁদের দেওয়া হয়। তাঁর বক্তব্য, তাঁদের যদি কাজে কোনও গাফিলতি হয় সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হয়। তাহলে অফিসাররা নিয়ম ভাঙলে তাঁদেরই বা শাস্তি হবে না কেন?
সিপাইয়ের এই ভিডিও প্রকাশ হওয়ার পর নতুন করে শোরগোল পড়েছে। যদিও সেনার তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্যাটে ১৬০০-র মধ্যে ১৫৯০ পেয়ে নজির নয়ডার ‘বিস্ময় কিশোর’-এর
The post চাকরের মতো ব্যবহার করা হয়, ফের বিস্ফোরক অভিযোগ জওয়ানের appeared first on Sangbad Pratidin.
