shono
Advertisement

Breaking News

‘বিফ পার্টি’র সাধ, ফেসবুকে জানিয়ে চাকরি গেল এক আদিবাসী শিক্ষকের

শো-কজের জবাবে সন্তুষ্ট না হয়ে চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। The post ‘বিফ পার্টি’র সাধ, ফেসবুকে জানিয়ে চাকরি গেল এক আদিবাসী শিক্ষকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 PM Aug 13, 2017Updated: 03:43 PM Aug 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মোদি জমানায় এখন দেশের পশুহাট বা পশুবাজারে গবাদি পশু বিক্রি নিষিদ্ধ। গো-মাংস গুজবে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। আর এবার বিজেপিশাসিত ঝাড়খণ্ডে ফেসবুকে বন্ধুদের সঙ্গে ‘বিফ পার্টি’ করার ইচ্ছা প্রকাশ করার জন্য চাকরি খোয়াতে হল আদিবাসী শিক্ষককে।

Advertisement

[অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু রুখতে রাতভর লড়াই এই ডাক্তারের]

জামশেদপুরের গ্র্যাজুয়েট স্কুল কলেজ ফর উওমেন নামে একটি কলেজে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন জীতরাই হাঁসদা। ঝাড়খণ্ডে গো-মাংস নিষিদ্ধ হওয়ার পর ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি। জীতরাই হাঁসদা লিখেছিলেন, বন্ধুদের জন্য ‘বিফ পার্টি’  দিতে চান তিনি। কিন্তু, খোদ বিজেপিশাসিত একটি রাজ্যের সরকারি কলেজের এক শিক্ষকের এহেন মন্তব্যে বেজায় চটে যায় শাসকদলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি ও অন্যান্য দক্ষিণপন্থী সংগঠনগুলি। গ্র্যাজুয়েট স্কুল কলেজ ফর উওমেনের কর্তৃপক্ষ তো বটেই, ওই কলেজটি যে বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ সেই কোলহান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জীতরাই হাঁসদাকে বরখাস্ত করার দাবি জানায় তারা। এরপর ফেসবুকে গো-মাংস নিয়ে মন্তব্য করার জন্য আদিবাসী ওই শিক্ষককে শো-কজ করে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু, তাঁর জবাবে সন্তুষ্ট হয়নি তারা। তাই জীতরাই হাঁসদার সঙ্গে চুক্তিও আর নবীকরণ করা হয়নি।

[কোন দেশে নিরাপদ মুসলিমরা, প্রশ্ন তুললেন এই আরএসএস নেতা]

গো-মাংস নিয়ে নেহাতই হালকা চালে ফেসবুকে একটি মন্তব্য করেছিলেন তিনি। আর সেই মন্তব্যের জন্য তাঁকে চাকরি খোয়াতে হবে, তা ভাবতেই পারেননি জীতরাই হাঁসদা। ঘটনায় রীতিমতো হতাশ তিনি। জীতরাই হাঁসদার অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে অপেশাদারের মতো আচরণ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

[প্রবল ধসে খাদে বাস, ৩০ জনের মৃত্যুর আশঙ্কা]

The post ‘বিফ পার্টি’র সাধ, ফেসবুকে জানিয়ে চাকরি গেল এক আদিবাসী শিক্ষকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার