shono
Advertisement
Karnataka

সর্বনিম্ন বেতন মাসিক ২৩ হাজার টাকা, শ্রমিকদের দাবি পূরণ কর্নাটক সরকারের

দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন কর্নাটকের শ্রমিকরা। সেই দাবি মেনে শনিবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। যেখানে বলা হয়েছে, রাজ্যের শ্রমিকরা এখন থেকে ন্যূনতম বেতন পাবেন ২৩,৩৭৬ টাকা।
Published By: Amit Kumar DasPosted: 11:57 PM May 23, 2026Updated: 11:57 PM May 23, 2026

শ্রমিকদের দাবি মেনে অভিনব পদক্ষেপ কর্নাটক সরকারের। ন্যূনতম মজুরি একলাফে বাড়ল ৬০ শতাংশ। এর ফলে বেঙ্গালুরুর শ্রমিকরা প্রতি মাসে ন্যূনতম বেতন পাবেন ২৩,৩৭৬ টাকা। পাশাপাশি রাজ্যের দক্ষ শ্রমিকরা সর্বনিম্ন বেতন পাবেন মাসে ৩১,১১৪ টাকা। শনিবার এমনটাই কংগ্রেস শাসিত কর্নাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাড।

Advertisement

দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন কর্নাটকের শ্রমিকরা। সেই দাবি মেনে শনিবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। যেখানে বলা হয়েছে, রাজ্যের শ্রমিকরা এখন থেকে ন্যূনতম বেতন পাবেন ২৩,৩৭৬ টাকা। এর পাশাপাশি দক্ষ শ্রমিকদের বেতন হবে মাসিক ৩১,১১৪ টাকা। এই উদ্যোগ রাজ্যের শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে, এবং লক্ষ লক্ষ শ্রমিকদের একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনবে। লাড বলেন, এই বেতন পরিবর্তন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়েছে। পাশাপাশি এই পদক্ষেপ রাজ্যের শ্রম কাঠামোর এক বিরাট সংস্কার।

দক্ষ শ্রমিকদের বেতন হবে মাসিক ৩১,১১৪ টাকা। এই উদ্যোগ রাজ্যের শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে, এবং লক্ষ লক্ষ শ্রমিকদের একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনবে।

শ্রমমন্ত্রী আরও বলেন, 'এই পদক্ষেপ রাজ্য জুড়ে অসংগঠিত এবং অন্যান্য তফসিলি খাতের শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করবে। সরকার এর আগের চার-অঞ্চলভিত্তিক শ্রেণিবিন্যাস পদ্ধতির পরিবর্তে সমস্ত কর্মসংস্থানকে এক ছাতার তলায় এনেছে। এর মাধ্যমে রাজ্যজুড়ে ৮১টি ক্ষেত্রে নিযুক্ত লক্ষ লক্ষ শ্রমিক সরাসরি উপকৃত হবেন। রাজ্যের শ্রম দপ্তরের এই উদ্যোগকে সমর্থন করার জন্য শ্রমমন্ত্রী সন্তোষ লাড ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং মন্ত্রিসভার সকল সদস্যদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement