shono
Advertisement
Koel Mallick Resigns

এবার রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ

গত ৬ এপ্রিল তৃণমূলের হয়ে রাজ্যসভায় যান টলিউড অভিনেত্রী কোয়েল। কয়েকমাসের মধ্যেই ইস্তফা।
Published By: Sucheta SenguptaPosted: 02:20 PM Jul 16, 2026Updated: 05:49 PM Jul 16, 2026

সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা (Resigns) দিলেন তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক (Koel Mallick)। বৃহস্পতিবার তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন। এর জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯-তে। সূত্রের খবর, সাংসদ পদ ছেড়েই কোয়েল কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। তবে কি তিনিও এবার বিজেপির পথে? সেই প্রশ্ন উঠছে। 

Advertisement

ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে দলত্যাগের হিড়িক ওঠে। জুনের প্রথম দিকে রাজ্যসভা থেকে পরপর ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। সেসময় কোয়েলও নিজের ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন বলে খবর। কিন্তু সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। কোয়েলকে সশরীরে সংসদে দেখা করার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার, রাজ্যসভার সাংসদ পদ থেকে নিজের ইস্তফাপত্র হাতে নিয়ে কোয়েল দেখা করেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে। ১৬ জুলাই, মাত্র ২ মাস ১০ দিনের মধ্যেই তাঁর এই ইস্তফা। পদ ছেড়েই এদিন তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন।

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবারের সঙ্গে কখনও কোনও রাজনৈতিক যোগ ছিল না। ছাব্বিশের বিধানসভায় নির্বাচনের আগে তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই শোনা যায়, রাজ্যসভায় কোয়েল মল্লিককে পাঠাচ্ছে তৃণমূল। সেইমতো ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন কোয়েল। এরপরই বিধানসভা ভোটের প্রচারে তাঁকে নামতে হয়।গোটা রাজ্য ঘুরে ঘুরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন সদ্য সাংসদ হওয়া কোয়েল মল্লিক। সংসদের একটি অধিবেশনেও যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের তারকা সাংসদকে।

এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিতে যান কোয়েল মল্লিক। ফাইল ছবি

ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে দলত্যাগের হিড়িক ওঠে। জুনের প্রথম দিকে রাজ্যসভা থেকে পরপর ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। সেসময় কোয়েলও নিজের ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন বলে খবর। কিন্তু সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। কোয়েলকে সশরীরে সংসদে দেখা করার নির্দেশ দেন তিনি। কোয়েল অবশ্য সঙ্গে সঙ্গে দেখা করেননি।  মাঝে তিনি গিয়েছিলেন আমেরিকায়। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও আমেরিকা ঘুরে দেশে ফেরেন সম্প্রতি। 

সাংসদ পদে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন কোয়েল

এরপর বৃহস্পতিবার, রাজ্যসভার সাংসদ পদ থেকে নিজের ইস্তফাপত্র হাতে নিয়ে কোয়েল দেখা করেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে। ১৬ জুলাই মাত্র ২ মাস ১০ দিনের মধ্যেই তাঁর এই ইস্তফা। পদ ছেড়েই এদিন তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। সেই ছবিও সামনে এসেছে। আর তাতেই জল্পনা উসকে উঠেছে, পদত্যাগী বাকি সাংসদদের মতো বিজেপিতে যোগ দেবেন এবং ফের রাজ্যসভায় যাবেন? নাকি রাজনীতির সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করে ফের টলিউডেই মন দেবেন?  কোয়েলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘উনি অনেক আগেই ইস্তফা দিতে চেয়েছেন। ইমেল পাঠিয়েছিলেন। আজ নিজে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে গিয়ে ইস্তফা দিলেন। ধন্যবাদ তাঁকে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement