shono
Advertisement
Chief of Defence Staff

বিশ্বজুড়ে যুদ্ধের আবহেই নতুন সেনা সর্বাধিনায়কের নাম ঘোষণা কেন্দ্রের, অনিল চৌহানের উত্তরসূরি কে?

এদিন দেশের নতুন নৌসেনা প্রধানকেও নিয়োগ করেছে কেন্দ্র। ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার অফিসার কৃষ্ণ স্বামীনাথন চলতি মাসের শেষে নৌসেনা প্রধান হিসাবে দায়িত্ব নেবেন।
Published By: Subhajit MandalPosted: 09:57 AM May 09, 2026Updated: 09:57 AM May 09, 2026

বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। মধ্যপ্রাচ্য জ্বলছে। দেশের সীমান্তেও চিন-পাকিস্তানের চোখরাঙানি উপেক্ষা করার মতো নয়। এরই মধ্যে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বদল। একই দিনে নতুন সেনা সর্বাধিনায়ক এবং নৌসেনা প্রধানের নাম ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রক। দেশের নতুন সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি।

Advertisement

আগামী ৩০ মে বর্তমান সেনা সর্বাধিনায়ক অনিল চৌধুরীর মেয়াদ শেষ হবে। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, সুব্রমণি সিডিএস-এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দপ্তরের সচিব হিসাবেও কাজ করবেন। দেশের নতুন নৌসেনা প্রধানকেও নিয়োগ করেছে কেন্দ্র।

এই চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। তিন সেনার মধ্যে সমন্বয়সাধন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার থাকে সিডিএসের উপর। বিশেষজ্ঞদের ধারণা, এ হেন গুরুত্বপূর্ণ পদে এনএস রাজা সুব্রমণির অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে চাইছে প্রতিরক্ষামন্ত্রক। প্রায় চার দশক ধরে বিভিন্ন স্তরে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন সুব্রমণি। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত তিনি ভারতীয় সেনার সেনার ভাইস চিফ হিসাবে কাজ করেছেন। ১৯৮৫ থেকে বিভিন্ন স্তরে সেনার সঙ্গে যুক্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। সেনার ওয়েস্টার্ন এবং নর্দার্ন কম্যান্ডে বহু অপারেশনে তিনি নেতৃত্ব দিয়েছেন। এবার দেশের তিন সেনার মাথায় তিনিই বসতে চলেছেন।

একই সঙ্গে এদিন দেশের নতুন নৌসেনা প্রধানকেও নিয়োগ করেছে কেন্দ্র। ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার অফিসার কৃষ্ণ স্বামীনাথন চলতি মাসের শেষে নৌসেনা প্রধান হিসাবে দায়িত্ব নেবেন। আপাতত নৌসেনার মাথায় আছেন ভাইস অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠী। আগামী ৩১ মে তাঁরও কাজের মেয়াদ শেষ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement