shono
Advertisement

দীর্ঘ ১২ ঘণ্টার লড়াইয়ের পর লখনউয়ে খতম এক আইএস জঙ্গি

কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে, ভারতে ‘লোন উলফ অ্যাটাক’ করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা৷ The post দীর্ঘ ১২ ঘণ্টার লড়াইয়ের পর লখনউয়ে খতম এক আইএস জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:02 AM Mar 08, 2017Updated: 04:24 AM Mar 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ ঘণ্টারও বেশি সময় ধরে গুলির লড়াই চলার পর অবশেষে খতম হল লখনউয়ে অনুপ্রবেশকারী আইএস জঙ্গি৷ গুলির লড়াইয়ের পাশাপাশি কাঁদানে গ্যাস, ধোঁয়া বোমা প্রয়োগ করে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর এক আতঙ্কবাদীকে নিকেশ করতে সফল হয় পুলিশবাহিনী৷ পুলিশের দাবি, লখনউয়ের ঠাকুরগঞ্জের একটি বাড়িতে লুকিয়ে ছিল দুই জঙ্গি৷ তবে লড়াই থামার পর একজনের মৃতদেহই উদ্ধার করা গিয়েছে৷ সেই সঙ্গে বাড়িটি থেকে বাজেয়াপ্ত হয়েছে পিস্তল, রিভলভার ও ছুরি৷ ভোর তিনটে নাগাদ শেষ হয় লড়াই৷ এদিকে, ভোপাল-উজ্জয়িনী রুটে যাত্রী বোঝাই ট্রেনে বিস্ফোরণের ঘটনাতেও আইএস-এর হাত রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের৷ গোয়েন্দা সূত্রে খবর, সইফউল্লাহ নামে জঙ্গি ট্রেন বিস্ফোরণের নেপথ্যে ছিল৷

Advertisement

(‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে ভারত)

সপ্তম তথা শেষ দফার ভোটের আগে লখনউয়ে জঙ্গি হামলার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় উত্তরপ্রদেশ জুড়ে৷ মধ্যপ্রদেশে যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরই ঠাকুরগঞ্জের হাজি কলোনির ওই বাড়ি ঘিরে ফেলে উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখা (এটিএস)৷ বিকেল সাড়ে তিনটে নাগাদ শুরু হয়েছিল অভিযান৷ গুলির লড়াই চলে দফায় দফায়৷ স্থানীয় পুলিশ কর্তা দলজিৎ চৌধুরি জানিয়েছেন, হাজি কলোনির ওই বাড়িতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি সম্ভবত লখনউয়ের বাসিন্দা৷ দলে ওরা চার জন ছিল৷ এরমধ্যে বাকি দু’জন সম্ভবত বাড়িটি থেকে আগেই পালিয়েছিল৷ প্রথমে বাকি দু’জনকেই জীবিত ধরতে চেয়েছিল পুলিশ৷ তাই অভিযানে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল এনএসজি কমান্ডোদের৷ তবে পরিস্থিতি সামলাতে নিকেশ করা হয় জঙ্গিকে৷

(বিমানবন্দরে মোদির বিমান নামতে না দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের)

রাতেই উত্তরপ্রদেশে হাই-অ্যালার্ট জারি হয়ে যায়৷ এদিকে, এনকাউন্টার চলার সময়ই মঙ্গলবার সকালে কানপুরে গোপনে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশ৷ গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট খবর পেয়েই অভিযান চালানো হয়৷ একটি বাড়ি থেকে পাকড়াও করা হয় সন্দেহভাজন দুই আইএস মদতপুষ্ট জঙ্গি ফৈয়াজ ও ইমরানকে৷ তাদের জেরা করছেন গোয়েন্দারা৷ ভোপালে ট্রেনে বিস্ফোরণের সঙ্গে তারাও জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে, ভারতে ‘লোন উলফ অ্যাটাক’ করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা৷

The post দীর্ঘ ১২ ঘণ্টার লড়াইয়ের পর লখনউয়ে খতম এক আইএস জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার