shono
Advertisement
Madhya Pradesh

স্নান করতে গিয়ে কুয়োয় ডুবে মৃত্যু ৩ বোনের! বেঁচে ফিরল একজন, মধ্যপ্রদেশের গ্রামে চাঞ্চল্য

শনিবার সকালে গাইরাতগঞ্জ তহসিলের সাগর গ্রামে একটি স্টেপওয়েল বা কুয়ো রয়েছে। সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
Published By: Jaba SenPosted: 09:38 PM May 23, 2026Updated: 09:38 PM May 23, 2026

কুয়োয় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল ৩ বোনের। মধ্যপ্রদেশে রাইসেন জেলার এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে। শনিবার সকালে গাইরাতগঞ্জ তহসিলের সাগর গ্রামে একটি স্টেপওয়েল বা কুয়ো রয়েছে। সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement

জানা গিয়েছে, ওই কুয়োয় সিঁড়ি রয়েছে। সেখানে নেমে স্নান ছাড়াও বিভিন্ন কাজ করেন এলাকাবাসী। এদিন সকালে কয়েকজন নাবালিকা স্নান করতে ওই কুয়োয় নেমেছিল। তাঁরা সম্পর্কে বোন। একটা সময় তারা জলে ডুবে যেতে থাকে। তাদের মধ্যেই এক নাবালিকা প্রাণে বেঁচে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানায়। এরপরই পরিবারের সদস্যরা ছুটে এসে জল থেকে নাবালিকাদের দেহ উদ্ধার করে। এই ঘটনায় তিন নাবালিকার মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, হালকে রাম আদিবাসীর দুই মেয়ে রাধা আদিবাসী (১২) ও তনু আদিবাসী (১৩) এবং রাম গোপাল আদিবাসীর দুই মেয়ে অমৃতা আদিবাসী (১২) ও অভিনা আদিবাসী (১৩) এদিন কুয়োয় স্নান করতে নেমেছিল। স্নান করার সময় একজন তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আরও দু'জন জলে নেমে তলিয়ে যায়। কোনও রকমে বেঁচে ওঠে অভিনা। সে-ই ছুটে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনার বিষয়ে জানান। ঘটনার খবর পেয়ে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে তিন কিশোরীকে উদ্ধার করেন। পরে তাদের গাইরাতগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বীরেন্দ্র বিশ্বকর্মা জানান, চার কিশোরী ওই স্টেপওয়েলে স্নান করতে গিয়েছিল। সেই সময় একজন গভীর জলে তলিয়ে যেতে শুরু করে। তাকে বাঁচাতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি হয়েছে। শেষ পর্যন্ত জলে ডুবে মৃত্যু হয়েছে তিন নাবালিকার। ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement