shono
Advertisement

ফের মধ্যপ্রদেশ, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার গণধর্ষণের শিকার কিশোরী

ছিঃ! The post ফের মধ্যপ্রদেশ, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার গণধর্ষণের শিকার কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:46 PM Jul 11, 2018Updated: 07:16 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারও সেই মধ্যপ্রদেশ। ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার গণধর্ষণের শিকার কিশোরী। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝিন্দওয়ারায়।

Advertisement

[‘মরণাপন্ন’ টাটা ন্যানো, দশ বছরেই নাভিশ্বাস উঠেছে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ির!]

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। তবে রাত বাড়লেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। শনিবার স্থানীয় কুন্দিপুরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন কিশোরীর অভিভাবকরা। ইতিমধ্যেই তদন্তে নামে পুলিশ। রবিবার দিন শহরের বাইরে এক নির্জন এলাকায় অসংলগ্নভাবে কিশোরীকে ঘুরতে দেখে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, কিশোরীকে কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গণধর্ষণ করা হয়েছে। শনিবার নারকীয় ঘটনাটি ঘটিয়ে নির্যাতিতাকে রাস্তায় ফেলে যায় অভিযুক্তরা। সেই দিন ফের আরও তিনজনের লালসার শিকার হয় নির্যাতিতা কিশোরী। অভিযুক্তরা প্রমাণ লোপাটের জন্য পরে কিশোরীকে শহরের বাইরে ফেলে যায়।

এই ঘটনায় মূল অভিযুক্ত এলাকার যুবক রাহুল ভোন্ডে (২৪)। অভিযোগ, মোহিত বারদোয়াই নামের অভিযুক্ত ওই কিশোরীকে অপহরণ করে রাহুলের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তার উপরে নারকীয় অত্যাচার চলে। গণধর্ষণের পর নির্যাতিতাকে বাড়ি লাগোয়া জঙ্গলে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ফের সেখানে গণধর্ষণের শিকার হয় নির্যাতিতা। এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের চিহ্নিত করতে পেরেছে নির্যাতিতা কিশোরী। তাদের নাম বান্টি বলভি (২৩), অঙ্কিত রঘুবংশী (২৫), অমিত বিশ্বকর্মা (২১)। এই তিনজন নির্যাতিতা কিশোরীকে ধৃত ভোন্ডের বাড়ি লাগোয়া জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ ও পকসো আইনের আওতায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা কিশোরী। ধৃতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।

[বিশ্বকাপের মরশুমেই ফ্রান্সকে টেক্কা দিল ভারত, জানেন কীভাবে?]

দিন দু’য়েক আগেই স্বামীর যৌন লালসার হাত থেকে নাবালিকার সম্মান বাঁচিয়েছিলেন গৃহবধূ। সেটিও মধ্যপ্রদেশের ঘটনা। তার আগে মান্দাসৌরে নাবালিকা ধর্ষণকাণ্ড সকলেই জানে। স্কুল তেকে অপহরণের পর শিশুটিকে টানা দু’দিন ধর্ষণ করে শহরে নির্জন এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা ধর্ষণের পাশাপাশি শিশুটির উপরে নারকীয় অত্যাচার চালানো হয়েছিল। বেশ কয়েকদিন আইসিইউতে লড়াই করে জীবনের ইতি টানে ওই একরত্তি। সেই ক্ষত এখনও শুকোয়নি। ফের গণধর্ষণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে।

The post ফের মধ্যপ্রদেশ, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার গণধর্ষণের শিকার কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement