shono
Advertisement

নাবালিকার সামনে হস্তমৈথুন, জানেন কী শাস্তি হল এক ব্যক্তির?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকার সামনে হস্তমৈথুন করে শ্রীঘরে ব্যক্তি। বিকৃতকাম চরিতার্থ করতে গিয়ে এবার জেলেই কাটাতে হবে বেশ কয়েক বছর। ১৩ বছরের এক নাবালিকার সামনে হস্তমৈথুন করার অপরাধে ফিরোজ আলি আনসারি নামে ওই ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ডের সাজা শোনাল মুম্বইয়ের এক আদালত। [মা-বাবার ব্যবহৃত কন্ডোম নিয়ে এ কী করল মেয়ে!] ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। […] The post নাবালিকার সামনে হস্তমৈথুন, জানেন কী শাস্তি হল এক ব্যক্তির? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:04 PM Jul 03, 2017Updated: 07:34 AM Jul 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকার সামনে হস্তমৈথুন করে শ্রীঘরে ব্যক্তি। বিকৃতকাম চরিতার্থ করতে গিয়ে এবার জেলেই কাটাতে হবে বেশ কয়েক বছর। ১৩ বছরের এক নাবালিকার সামনে হস্তমৈথুন করার অপরাধে ফিরোজ আলি আনসারি নামে ওই ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ডের সাজা শোনাল মুম্বইয়ের এক আদালত।

Advertisement

[মা-বাবার ব্যবহৃত কন্ডোম নিয়ে এ কী করল মেয়ে!]

ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। কোচিং সেরে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। মাঝরাস্তায় তাঁকে ডাকে ফিরোজ। নিজেকে তাঁর বাবার বন্ধু হিসেবে পরিচয় দেয় সে। তারপরই সে জানায় যে নাবালিকার বাবা তার কাছে একটি ফোন নম্বর চেয়েছেন। ওই ছুতোয় নির্যাতিতাকে একটি ফাঁকা বহুতলে নিয়ে যায় ফিরোজ। সেখানে ওই নাবালিকার সামনেই হস্তমৈথুন শুরু করে সে। ওই ঘটনায় হতবাক হয়ে যায় নির্যাতিতা। ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এসে সমস্ত ঘটনা পরিবারের কাছে জানায় সে। তারপরই ফিরোজের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। শুরু হয় মামলা। ওই বছর থেকেই চলা মামলার শেষে বিশেষ ‘পক্সো’ আদালত (প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট) ফিরোজকে শ্লীলতাহানি ও অপহরণের দায়ে দোষী সাব্যস্ত করে জেল ও ১০ হাজার টাকার জরিমানার সাজা শোনায়।

[জানেন, মাসে কতবার যৌন সম্পর্কে এড়ানো যাবে ক্যানসারের সম্ভাবনা?]

আদালতে ফিরোজের পক্ষে সওয়াল করে তার আইনজীবী দাবি করেন যে মামলাটি মিথ্যে। আসল অপরাধীকে না পেয়ে ফিরোজের ঘাড়ে দোষ চাপাচ্ছে পুলিশ বলেও দাবি করেন তিনি। তবে তাঁর এই যুক্তি খারিজ করে দেন বিচারপতি সুরেখা পাটিল।

[কীভাবে বুঝবেন আশেপাশে কারা আপনার ক্ষতি করতে চাইছে?]

 

 

The post নাবালিকার সামনে হস্তমৈথুন, জানেন কী শাস্তি হল এক ব্যক্তির? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার