shono
Advertisement
Madhya Pradesh

রেহাই নেই অবলারও, মধ্যপ্রদেশে গরুকে ধর্ষণ! প্রতিবাদে দোকান-গাড়ি জ্বালিয়ে দিল উন্মত্ত জনতা

পুলিশ সূত্রে খবর, অন্তত সাতটি দোকানে অগ্নিসংযোগ করে দেন বিক্ষোভকারীরা। এছাড়া ভাঙচুর করা হয় বহু গাড়ি এবং বাড়ি। তবে গোটা ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 06:55 PM Feb 02, 2026Updated: 07:23 PM Feb 02, 2026

গরুকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিটুল জেলায়। রবিবার এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। জানা যাচ্ছে, প্রতিবাদে এলাকার বাসিন্দারা একাধিক দোকান-গাড়ি ভাঙচুর করেছেন। লাগিয়ে দিয়েছেন আগুনও। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত এলাকা।

Advertisement

রবিবার সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, একটি গরুকে শারীরিক নির্যাতন করছেন এক যুবক। জানা যায়, ঘটনাটি বিটুল জেলার। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে একের পর এক দোকান-গাড়ি ভাঙচুর করে উন্মত্ত জনতা। এমনকী সেগুলি জ্বালিয়েও দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

পুলিশ সূত্রে খবর, অন্তত সাতটি দোকানে অগ্নিসংযোগ করে দেন বিক্ষোভকারীরা। এছাড়া ভাঙচুর করা হয় বহু গাড়ি এবং বাড়ি। তবে গোটা ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিটুলের পুলিশ সুপার বীরেন্দ্র জৈন বলেন, “বিক্ষোভকারীদের এখনও শনাক্ত করা যায়নি। চলছে তল্লাশি।” দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement