shono
Advertisement

গলায় পা তুলে দুধের শিশুকে হত্যা করল বাবা

পৈশাচিক!!! The post গলায় পা তুলে দুধের শিশুকে হত্যা করল বাবা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM May 18, 2017Updated: 02:08 PM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে নিজের সন্তানের গলায় পা তুলে নির্মমভাবে হত্যা করল এক ব্যক্তি৷ ঘটনাটি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভুমের৷ বুধবার ওই ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে, এমনটাই জানিয়েছেন তকলা থানার অফিসার অশোক কুমার সিনহা৷

Advertisement

[বিশ্ব আদালতে বড় জয় ভারতের, কুলভূষণের মৃত্যুদণ্ডে জারি স্থগিতাদেশ]

পুলিশ সূত্রে খবর, লাদুরা সামাদ নামের ওই ব্যক্তি একটি ছাগল ও মুরগি কেনার জন্য স্ত্রী সুখমতির কাছে টাকা চায়৷ টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে শুরু হয় বচসা৷ তা গড়ায় হাতাহাতির পর্যায়ে৷ উপায় না দেখে বাড়ি থেকে পালিয়ে যান  সুখমতি৷ কিন্তু ১২ মাসের কন্যাসন্তানের কথা মাথায় রেখে বাড়ি ফিরে আসেন তিনি৷ তারপর আবার শুরু হয় বচসা৷ রাগের মাথায় নিজের মেয়েকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেয় অভিযুক্ত৷ তারপর শিশুটিকে মাটিতে ছুড়ে ফেলে সে৷ তবে এতেই ক্ষান্ত হয়নি ওই ব্যক্তি৷ নির্মমভাবে গলায় পা তুলে, শ্বাসরুদ্ধ করে হত্যা করে শিশুটিকে৷ নৃশংস এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া৷ অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষ৷

[মন্ত্রপূত ওষুধেই হবে পড়াশোনায় উন্নতি, টোপ দিয়ে নাবালিকাকে ধর্ষণ ওঝার]

 

 

The post গলায় পা তুলে দুধের শিশুকে হত্যা করল বাবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার