shono
Advertisement

দিল্লির স্বাস্থ্য দপ্তরে ৩০০ কোটি টাকার দুর্নীতি, ফের কপিলের নিশানায় কেজরি

ফের বিস্ফোেরক বরখাস্ত মন্ত্রী। The post দিল্লির স্বাস্থ্য দপ্তরে ৩০০ কোটি টাকার দুর্নীতি, ফের কপিলের নিশানায় কেজরি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:26 PM May 27, 2017Updated: 12:56 PM May 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ সততাকে মূলধন করে ভারতীয় রাজনীতিতে উত্থান হয়েছেন তাঁর। কেন্দ্রের আয়কর দপ্তরের এক সামান্য কর্মচারী থেকে বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে। কিন্তু, সেই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ করে চলেছেন তাঁরই মন্ত্রিসভা থেকে অপসারিত কপিল মিশ্র। ঘুষ নেওয়া, হাওয়ালা কেলেঙ্কারি, নির্বাচন কমিশন ও আয়কর দপ্তরকে ভুল তথ্য দেওয়া, বাদ যাচ্ছে না কিছুই। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে ৩০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ করলেন কপিল মিশ্র।

Advertisement

[‘১২৫ কোটির দেশে সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়’]

দিল্লির আপ আদমি পার্টি বা আপ সরকারে জলসম্পদ ও পর্যটন মন্ত্রী ছিলেন কপিল মিশ্র।  দিল্লির জল বোর্ডে ওয়াটার ট্যাঙ্কার কেলেঙ্কারি সম্পর্কে বিস্ফোরক তথ্য সামনে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে এরপরই খারাপ পারফরম্যান্সের কারণে কপিল মিশ্রকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন কেজরিওয়াল। এরপরই কেজরির বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আনতে শুরু করেন তিনি। সেই তালিকায় সর্বশেষ সংযোজন দিল্লির আপ সরকারের স্বাস্থ্য দপ্তরে ৩০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি।

[রাষ্ট্রপতি বাছতে বিরোধীদের সঙ্গে আলোচনার আশ্বাস অমিতের]

কপিল মিশ্রের অভিযোগ, এই কেলেঙ্কারিতে প্রথমে হাসপাতালগুলি ওষুধ কেনার ক্ষমতাকে খর্ব করে সেন্ট্রাল প্রোকিওরমেন্ট এজেন্সি তৈরি করা হয় এবং প্রয়োজন ছাড়াই আগেভাগে প্রচুর পরিমাণ ওষধু কেনা হয়েছিল। কিন্তু যখন সত্যি ওষুধের প্রয়োজন দেখা দিয়েছে, তখন দিল্লি সরকার বা হাসপাতাল কোথাও ওষুধ নেই।  তাঁর আরও অভিযোগ, অ্যাম্বুল্যান্স কেনার জন্য বরাদ্দতে ব্যাপক কারচুপি করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।  ১১ লক্ষ টাকা দিয়ে  অ্যাম্বুল্যান্স কিনে বিল করা হয়েছে ২৩ লক্ষ টাকার।  এমনকী, এই দুর্নীতির দায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও স্বাস্থ্যসচিবের ঘাড় থেকে সরিয়ে মুখ্যসচিবের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ কপিল মিশ্রের। কপিল মিশ্র জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করবেন তিনি এবং উপ-রাজ্যপালেরও দ্বারস্থ হবেন তিনি।

[কেপিএস গিলের অন্ত্যেষ্টিতে যোগ দিলে কড়া শাস্তি, হুঁশিয়ারি শিখ সংগঠনের]

The post দিল্লির স্বাস্থ্য দপ্তরে ৩০০ কোটি টাকার দুর্নীতি, ফের কপিলের নিশানায় কেজরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার