shono
Advertisement

Breaking News

Mumbai

অটোর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ মেট্রোর পিলার! মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় আশঙ্কাজনক ৪

দুর্ঘটনার জেরে পিলারের নিচে চাপা পড়েছেন ৪ জন। যাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পিলার সরিয়ে আহতদের উদ্ধারের কাজ চলছে।
Published By: Amit Kumar DasPosted: 01:29 PM Feb 14, 2026Updated: 01:46 PM Feb 14, 2026

ব্যস্ত রাস্তায় হঠাৎ ভেঙে পড়ল নির্মীয়মাণ মেট্রোর পিলার! যার নিচে চাপা পড়ল অটো-গাড়ি। শনিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মুম্বইয়ের মুলুন্ডে। জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে পিলারের নিচে চাপা পড়েছেন ৪ জন। যাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পিলার সরিয়ে আহতদের উদ্ধারের কাজ চলছে। উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল ও বিপুল সংখ্যায় পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মুম্বইয়ের ওই এলাকায় দীর্ঘদিন ধরে মেট্রোর নির্মাণকাজ চলছিল। শনিবার কাজ চলাকালীন দুপুর ১২টা২০ নাগাদ হঠাৎ বড়সড় একটি সিমেন্টের চাঙড় আছড়ে পড়ে। ব্যস্ত রাস্তায় সেই পিলারের অংশ গিয়ে পড়ে একটি অটো ও গাড়ির উপর। অটোর অর্ধেকের বেশি অংশ চাপা পড়ে গাড়িটির সামনের অংশ পিলারের নিচে পড়ে। দুর্ঘটনার জেরে অটোয় থাকা ৪ জন গুরুতর আহত হন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ব্রিগেড, স্থানীয় পুলিশ ও মেট্রো কর্মীরা। আহতদের উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্সও।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ব্রিগেড, স্থানীয় পুলিশ ও মেট্রো কর্মীরা। আহতদের উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্সও। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য পথে। আপাতত পিলারটিকে সরানোর প্রক্রিয়া চলছে। কেন এই দুর্ঘটনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণকাজ চলাকালীন যাবতীয় সুরক্ষাবিধি পালন করা হয়েছিল কি না তা খুঁটিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement