shono
Advertisement

শিশু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন ৬ ব্যক্তিকে

গুজবের জেরেই এই ঘটনা ৷ The post শিশু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন ৬ ব্যক্তিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:17 PM May 19, 2017Updated: 06:47 AM May 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু পাচারকারী সন্দেহে ঝাড়খণ্ডে পিটিয়ে খুন করা হল ৬ ব্যক্তিকে৷ আক্রান্ত ব্যক্তিদের বাঁচাতে গিয়ে উন্মত্ত জনতার হাতে মার খায় পুলিশও৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পূর্ব সিংভূম জেলায় শিশু পাচারকরি সন্দেহে  বিকাশ কুমার ভার্মা, গৌতম কুমার ভার্মা ও গনেশ গুপ্তাকে পিটিয়ে খুন করে জনতা৷ এছাড়াও এক মহিলাকেও মারধর করে উত্তেজিত জনতা৷

Advertisement

অপরদিকে পার্শ্ববর্তী সরাইকেলা  জেলায় নইম, সিরাজ খান ও সাজ্জু নামের তিন ব্যক্তিকেও একই অভিযোগে প্রাণ হারাতে হয় ক্ষুব্ধ জনতার কাছে৷ আক্রান্ত ব্যক্তিদের বাঁচাতে গিয়ে জনতার রোষে পড়ে পুলিশও৷ মারধর করা হয় পুলিশকর্মীদের৷ এছাড়াও পুলিশের বেশ কয়েকটি গাড়িও জালিয়ে দেয় ক্ষিপ্ত জনতা৷

[নির্দেশ না মানলে পাকিস্তানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যাবে ভারত]

জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই পূর্ব সিংভূম, সরাইকেলা-সহ বেশ কয়েকটি জেলায় শিশু পাচারকারীদের দৌরাত্ম নিয়ে গুজব ছড়িয়েছে৷ শিশুদের ধরে নিয়ে বিদেশে পাচার করা থেকে তাদের দিয়ে ভিক্ষা করানো হচ্ছে বলেও গুজব শোনা যাচ্ছিল৷ তারপর ওই এলাকায় শিশু পাচারকারীদের হাতেনাতে ধরতে শুরু হয় পাহারা৷ রাস্তায় গাড়ির তল্লাশি শুরু হয়৷ ঘটনার দিন নইম, সিরাজ খান ও সাজ্জু নামের তিন পশু ব্যবসায়ী গাড়ি করে হলদিপোকার থেকে রাজনগর যাচ্ছিলেন৷ মাঝরাস্তায় তাঁদের গাড়ি থামাতে ইশারা করে কয়েকজন লোক৷ তবে গাড়ি না থামিয়ে তীব্র গতিতে পালিয়ে যান ওই তাঁরা৷ এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে জনতা৷ পিছু ধাওয়া করে পাশের গ্রাম থেকে ধরে ফেলা হয় ওই তিন ব্যক্তিকে৷ উত্তেজিত জনতার হাতে বেদম প্রহার খেয়ে প্রাণ হারান তাঁরা৷ বাধা দিতে গেলে মারধর করা হয় পুলিশকর্মীদের৷

[করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]

শীর্ষ পুলিশ আধিকারিক প্রভাত কুমার জানিয়েছেন, ওই এলাকায় বেশ কিছুদিন থেকে শিশু পাচারকারীদের সম্পর্কে গুজব ছড়িয়েছে৷ তাই সন্দেহের বশবর্তী  হয়ে জনতা এই কাণ্ড ঘটিয়েছে৷ এই ঘটনার পেছনে কোনও সাম্প্রদায়িক কারণ নেই৷

[রোজভ্যালি-কাণ্ডে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ]

The post শিশু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন ৬ ব্যক্তিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার