shono
Advertisement
West Bengal

জিরামজি প্রকল্পে সময়ে মজুরি, 'বঞ্চনা' নালিশ মুছে টাকা দিল কেন্দ্র, কত পেল বাংলা?

সবচেয়ে বেশি অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ। বাংলায় প্রথম বিজেপি সরকার আসায় আশা কিছুটা পূরণ হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 05:30 PM Jul 05, 2026Updated: 05:30 PM Jul 05, 2026

তৃণমূল জমানায় রাজ্যে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনারল ভুরি ভুরি অভিযোগ ছিল। শ্রমিকরা কাজ করেও সময়মতো বকেয়া মজুরি পাচ্ছেন না, তা থেকে কেন্দ্র তাদের বঞ্চিত করছে স্রেফ বাংলায় বিরোধী সরকার আছে বলে, এই অভিযোগে দিল্লিতে বিক্ষোভ পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস। তা নিয়ে শোরগোল হয়েছে যথেষ্ট। সেই বঞ্চনার অভিযোগ মুছে বর্তমান বিজেপি শাসিত বাংলাকে ১০০ দিনের প্রকল্প অর্থাৎ জিরামজি'র (VB-G-RAM-G) জন্য প্রথম কিস্তির টাকা দিল কেন্দ্র। শুধু তাই নয়, জোর দেওয়া হয়েছে সময়মতো মজুরি প্রদানে। রবিবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য অর্থ দিলেন। প্রথম কিস্তিতে পশ্চিমবঙ্গের ভাণ্ডারে এসেছে ১২৬৪.৪৯ কোটি টাকা। সবচেয়ে বেশি অর্থবরাদ্দ করা হয়েছে উত্তরপ্রদেশের জন্য, ৩২১০.৭৬ কোটি টাকা।

Advertisement

এখন বঙ্গে ডবল ইঞ্জিন সরকার। গত ৪ মে, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর প্রথম কিস্তিতে ১২৬৪ কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ন্যূনতম মজুরি ও তা সময়মতো প্রদানে। সেইসঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজেও নজর রাখা হচ্ছে।

প্রত্যন্ত গাঁ-গঞ্জে বেকারত্ব ঘোচাতে কেন্দ্রের তরফে শুরু হয়েছিল ১০০ দিনের কাজের প্রকল্প। বছরভর ১০০ দিন কাজ করে প্রাপ্য দিনমজুরি অনেককে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছিল। মহাত্মা গান্ধীর নামানুসারে মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্পের সুবিধা ব্যাপকভাবে দেখা যায় বিভিন্ন গ্রামাঞ্চলে। পরে দ্বিতীয় এনডিএ সরকারের আমলে প্রকল্পের নাম বদলে 'ভিবি-জিরাম-জি' করা হয়। একশোর বদলে এখন ১২৫ দিন কাজ করার সুযোগ। এই প্রকল্পে প্রাপ্য টাকা নিয়েই তৃণমূল আমলে রাজ্যের সঙ্গে কেন্দ্রে সংঘাত উঠেছিল চরমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার অভিযোগ তুলতেন, বৈমাতৃসুলভ আচরণ করে কেন্দ্র, সময়মতো শ্রমিকদের বকেয়া টাকা না দিয়ে। এনিয়ে দিল্লিতে পঞ্চায়েত মন্ত্রকে বড় আন্দোলনও হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

সেসব দিন এখন অতীত। রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তৃণমূল। এখন বঙ্গে ডবল ইঞ্জিন সরকার। গত ৪ মে, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর প্রথম কিস্তিতে ১২৬৪ কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ন্যূনতম মজুরি ও তা সময়মতো প্রদানে। সেইসঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজেও নজর রাখা হচ্ছে। রবিবার মোট ২৫ হাজার ৮৬৩ কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement