সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার অন্ত নেই। দেশের অভ্যন্তরেই মাথাচাড়া দিয়েছে নানা তর্ক-বিতর্ক। তবু সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা নোটবন্দি, বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র পিছপা হন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই ক্ষমতাই বিশ্বের কূটনৈতিক ক্ষেত্রে তাঁকে অন্যতম সেরা নেতা করে তুলেছে। সে কথাই আজ দরাজ গলায় জানিয়ে দিয়ে গেলেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। জানালেন, মোদির নেতৃত্বেই অনন্য উন্নয়নের পথে এগোচ্ছে ভারত।
[ দিল্লিতে মোদি-মমতা বৈঠক, আলোচনা রাজ্যের বকেয়া প্রকল্প নিয়ে ]
এদিন হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। কথা হয় বিভিন্ন বিষয় নিয়ে। এদিন মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন টার্নবুল। জানা, বিশ্বের অন্যতম গৌরবময় দেশকে নেতৃত্ব দিচ্ছেন মোদি। আর তাঁর আমলেই উন্নয়নের বৈপ্লবিক জোয়ার এসেছে ভারতে। ভারতের উন্নয়ন ও বিকাশ যে গোটা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে সে কথা খোলসা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
দেশের সঙ্গে কাজ করতেও আগ্রহী টার্নবুল। জানালেন ইতিহাস থেকে মূল্যবোধে দুটো দেশ অনেকটাই কাকাছি। কোথাও একটা বন্ধন আছে দুই দেশের অধিবাসীর মধ্যে। তা আও দৃঢ় করে তুলতেই তাঁরা প্রত্যয়ী। এই সফর থেকেই সেই বন্ধনের যাত্রা শুরু হবে বলে বিশ্বাস টার্নবুলের।
মসনদে বসার পর এই প্রথম ভারত সফরে এলেন অষ্ট্রেলিয় প্রধানমন্ত্রী। এর আগে সে দেশে সফরে গিয়েছিলেন মোদি. এই সৌজন্য সাক্ষাতে দুই দেশেরই দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করবে, এমনটাই বিশ্বাস দুই নেতার। দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ারও সম্ভাবনা আছে।
The post ‘মোদির নেতৃত্বেই নজিরবিহীন উন্নয়নের পথে চলেছে ভারত’ appeared first on Sangbad Pratidin.
