shono
Advertisement
New Market Hotel Fire

নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, 'প্রশাসন পাশে রয়েছে'

নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃতদের অধিকাংশই বাংলাদেশি।
Published By: Tiyasha SarkarPosted: 02:36 PM Aug 19, 2026Updated: 03:23 PM Aug 19, 2026

তারাপীঠের পর নিউমার্কেট। দু'দিনের ব্যবধানে ফের বাংলার এক হোটেলে ভয়ংকর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ আবাসিকের। বুধবার দুপুরে এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি লিখলেন, 'স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।'

Advertisement

 

ঘড়ির কাঁটায় মঙ্গলবার রাত পৌনে ২ টো। ঘুমোচ্ছিল তিলোত্তমা। নিউ মার্কেটের (New Market) মির্জা গালিব স্ট্রিটের ঘুপচি হোটেলে অঘোরে ঘুমোচ্ছিলেন বহু আবাসিক। তাঁদের মধ্যে কেউ চিকিৎসার জন্য শহরে এসেছেন, কেউ আবার অন্য কোনও কাজে। আচমকা ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হতে ঘুম ভাঙে সকলের। তারপর আগুনের সঙ্গে এক অসম লড়াই। নিউমার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডের (New Market Hotel Fire) ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৯ জনের। আহত ৬। সকালেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী, অগ্নিমিত্রা পাল, তাপস রায়-সহ অন্যান্যরা। ইতিমধ্যেই তদন্তে গঠন করা হয়েছে সিট। বুধবার দুপুরে এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন, 'কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।'

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement