shono
Advertisement
Modi Government

গাধা পালন করলেই মিলবে ৫০ লক্ষ টাকা! কেন এমন সিদ্ধান্ত মোদি সরকারের?

কেন্দ্রের ভর্তুকির টাকা দু’টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি পাওয়া যায় যখন প্রকল্পের জন্য নেওয়া ব্যাংক ঋণ অনুমোদিত হয়। এরপর খামার তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার পর সবকিছু যাচাই করে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়। তবে এই প্রকল্পের আওতায় শুধুমাত্র দেশীয় পশুর পালনেই অনুমোদন রয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 06:45 PM Mar 07, 2026Updated: 06:45 PM Mar 07, 2026

গাধা পালন করলেই লাখপতি হওয়ার হাতছানি। গাধা পালনে এবার কেন্দ্রের তরফে দেওয়া হচ্ছে ৫০ লক্ষ টাকার আর্থিক সাহায্য। পশুপালন ব্যবসায় উৎসায় বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।  

Advertisement

ন্যাশনাল লাইভস্টক মিশন (এনএলএম)-এর আওতায় গাধা, ঘোড়া ও উটের প্রজনন খামার গড়ে তুলতে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে মোট খরচের ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে, যার সর্বোচ্চ সীমা ৫০ লক্ষ। ব্যক্তিগত উদ্যোক্তা, ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন (এফপিও), স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি), জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ (জেএলজি) এই সুবিধা পাবেন। তবে এই প্রকল্পের আওতায় গাধা খামার গড়ে তুলতে হলে কমপক্ষে ৫০টি স্ত্রী গাধা এবং ৫টি পুরুষ গাধা থাকতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রের ভর্তুকির টাকা দু’টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি পাওয়া যায় যখন প্রকল্পের জন্য নেওয়া ব্যাংক ঋণ অনুমোদিত হয়। এরপর খামার তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার পর সবকিছু যাচাই করে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়। তবে এই প্রকল্পের আওতায় শুধুমাত্র দেশীয় পশুর পালনেই অনুমোদন রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement