shono
Advertisement
NEET

নাগপুরের নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র আবু ধাবি! ফের বিতর্কে এনটিএ

অ্যাডমিট কার্ড ডাউনলোড করে চক্ষু চড়কগাছ হয়ে যায় ওই তরুণের।
Published By: Biswadip DeyPosted: 10:57 AM Jun 20, 2026Updated: 11:33 AM Jun 20, 2026

নিটের পুনঃপরীক্ষা রবিবার, ২১ জুন। প্রশ্নপত্র ফাঁসের পর দ্বিতীয়বার অনুষ্ঠিতব্য পরীক্ষার ঠিক আগে নজরে এল অ্যাডমিট কার্ডের এক অদ্ভুত ভুল। নাগপুরের এক নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাকি আবু ধাবি! স্বাভাবিক ভাবেই এমন এক ভ্রান্তি ঘিরে ফের বিতর্কে নিট ইউজি পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ।

Advertisement

জানা গিয়েছে, পরীক্ষার্থীর নাম আবদুল্লা মহম্মদ তালিব। এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে 'রি-নিট ২০২৬'-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়! তিনি দেখতে পান, নিজের রাজ্যে তো নয়ই, এমনকী এদেশেই তাঁর পরীক্ষাকেন্দ্র নয়। বরং তাতে আবু ধাবির একটি পরীক্ষাকেন্দ্রের নাম লেখা আছে। স্বাভাবিক ভাবেই ওই পড়ুয়া পড়েছেন আতান্তরে। তাঁর দাবি, তাঁর কোনও পাসপোর্ট নেই। ফলে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিদেশে ভ্রমণ করা তাঁর পক্ষে অসম্ভব।

বিষয়টি এনটিএ-র নজরেও আনা হয়েছে। তারা ত্রুটি স্বীকার করে জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ভুল হয়েছে। সেই সঙ্গেই প্রার্থীর পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যেই ওই অ্যাডমিট কার্ডের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। বিষয়টি এনটিএ-র নজরেও আনা হয়েছে। তারা ত্রুটি স্বীকার করে জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ভুল হয়েছে। সেই সঙ্গেই প্রার্থীর পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং উপযুক্ত পরীক্ষাকেন্দ্রের একটি সংশোধিত প্রবেশপত্র জারি করা হবে ওই পড়ুয়ার জন্য। আজ সন্ধ্যার মধ্যে ত্রুটি সংশোধন করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ বিতর্কের পর নিট ইউজি ২০২৬ পুনপরীক্ষা হতে চলেছে আগামী ২১ জুন। তার আগে শুক্রবার পরীক্ষার্থীদের সুবিধার্থে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আর তাতেই জানা গেল, পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল পরীক্ষার সময়সীমা মিনিট পনেরো বৃদ্ধি। অর্থাৎ মোট সময় হল ৩ ঘণ্টা ১৫ মিনিট। ১৯৫ মিনিট। পরীক্ষা শুরু হওয়ার কথা দুপুর ২টোয়। শেষ হবে বিকেল ৫.১৫ মিনিটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement