shono
Advertisement

দেনার দায়ে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করছে সরকার!

জানেন কত টাকার দেনা রয়েছে এয়ার ইন্ডিয়ার? The post দেনার দায়ে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করছে সরকার! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:43 PM May 31, 2017Updated: 07:13 AM May 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেনার দায়ে ডুবে রয়েছে সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া৷ তাই বহুদিন ধরে লোকসানে চলা জাতীয় বিমানসংস্থাটিকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিল নীতিআয়োগ৷ এই মুহূর্তে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঋণ রয়েছে এয়ার ইন্ডিয়ার৷ তাই অলাভজনক বিমানসংস্থাটিতে বিনিয়োগ করার পরিবর্তে সেই টাকা স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করতে চায় কেন্দ্র৷

Advertisement

[শিশুদের গায়ে হাত তুলে বিপাকে মধ্যপ্রদেশের খাদ্যমন্ত্রী, ভাইরাল ভিডিও]

সম্প্রতি, সরকারের কাছে এ সম্পর্কে চতুর্থ রিপোর্ট পেশ করে নীতি আয়োগ৷ সেখানে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেওয়া হয়৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার ৬০ হাজার কোটি টাকার দেনার মধ্যে রয়েছে ২১ হাজার কোটি টাকার বিমান সংক্রান্ত ঋণ ও ৮ হাজার কোটি টাকার মূলধন বিষয়ক ঋণ৷ নীতি আয়োগের প্রস্তাব, সংস্থার অর্ধেক দায়ভার বহন করবে সরকার ও বাকি ৩০ হাজার কোটি টাকার দায় বইতে হবে হবে নতুন মালিককে৷ আধিকারিকরা জানিয়েছেন সংস্থাটির সঙ্গে জড়িত আরও বেশ কিছু অধিকার ভোগ করতে পারবেন ক্রেতা৷

[কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা]

গত পাঁচ বছরে এয়ার ইন্ডিয়ার জন্য প্রায় ২৫ হাজার কোটি টাকার ভরতুকি দিতে হয়েছে সরকারকে৷ শুধু তাই নয় আগামী কয়েকবছর বিমানসংস্থাটিকে বাঁচিয়ে রাখতে সমপরিমাণের ভরতুকি দিতে হবে কেন্দ্রকে৷ তাই সংস্থাটির বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে নীতি আয়োগ৷ সূত্রের খবর, নিজের প্রস্তাবে নীতি আয়োগ স্পষ্টভাবে জানিয়েছে যে এয়ার ইন্ডিয়ার জন্য একজন বিনিয়োগকারী খুঁজে বের করতে হবে৷ এবং এই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে৷ তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারে কথা বলতে নারাজ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী এ গজপতি রাজু৷

[টেলিশপিংয়ের নামে ‘সেক্স চ্যাট’ ও দেহ ব্যবসা, ফাঁস প্রতারণা চক্র]

 

The post দেনার দায়ে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করছে সরকার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার