shono
Advertisement
Assam Assembly Election 2026

হিমন্তের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল! ফাঁকা মাঠে গোল করার সুযোগ বিজেপির

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৫৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। এদিকে, টিকিট না পেয়ে ক্ষোভে বিজেপি ছেড়েছেন অসমের বর্ষীয়ান নেতা জয়ন্ত দাস। ঘোষণা করেছেন, নির্দল হিসাবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু তাই নয়, 'তৃণমূল বিজেপি' নামের নতুন দলও গড়বেন তিনি।
Published By: Subhodeep MullickPosted: 11:44 AM Mar 26, 2026Updated: 02:40 PM Mar 26, 2026

মঙ্গলবার যাচাইয়ের সময় কংগ্রেসের তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যার মধ্যে জালুকবাড়ি কেন্দ্রের কং প্রার্থীর মনোনয়নও রয়েছে। যে আসনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ঢাকুয়াখানা আসন থেকে কংগ্রেস প্রার্থী আনন্দ নারা, হাফলং থেকে নির্মল ল্যাংথাসা এবং জালুকবাড়ি থেকে বিদিশা নিয়োগের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে কার্যত ফাঁকা মাঠে গোল করার সুযোগ রয়েছে বিজেপির।

Advertisement

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৫৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। এদিকে, টিকিট না পেয়ে ক্ষোভে বিজেপি ছেড়েছেন অসমের বর্ষীয়ান নেতা জয়ন্ত দাস। ঘোষণা করেছেন, নির্দল হিসাবে আগামী নির্বাচনে (Assam Assembly Election 2026) প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু তাই নয়, 'তৃণমূল বিজেপি' নামের নতুন দলও গড়বেন তিনি। প্রসঙ্গত, ঢাকুয়াখানা আসনটি বর্তমানে বিজেপির প্রাত্তন মন্ত্রী নবকুমার দোলের দখলে রয়েছে। হাফলং-এর জন্য কংগ্রেস প্রার্থী হিসাবে বিজেপির সদ্যপ্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গারলোসার মনোনয়ন গৃহীত হয়েছে। গারলোসা রবিবার রাতে বিরোধী দলে যোগ দেন এবং তার পরের দিনই মনোনয়নপত্র জমা দেন। বাতিলের তালিকায় আছেন পাথারকান্দিত বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল, বিহালিতে বিজেপি প্রার্থী মুনীন্দ্র দাসও। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মনোনয়ন বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।

এ পর্যন্ত যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও ভোটার্স পার্টি ইন্টারন্যাশনালের তিনজন করে প্রার্থী, এসইউসিআই (কমিউনিস্ট) ও আপনি জনতা পার্টির একজন করে প্রার্থী এবং আটজন নির্দল প্রার্থী। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement