shono
Advertisement
Iran

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’, আমেরিকাকে চরম হুঁশিয়ারি ইরানের

এদিকে এক টানা ১২ দিন ধরে ইরানে গোলাবর্ষণ করছে ওয়াশিংটন। বুধবার মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং নিরীহ নাবিকদের নিশানা করছে ইরান। তাদের শিক্ষা দিতেই ফের তেহরানে সামরিক অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই গোটা অভিযান চলেছে।
Published By: Subhodeep MullickPosted: 09:20 AM Jul 23, 2026Updated: 09:31 AM Jul 23, 2026

হরমুজ প্রণালীকে আগের অবস্থায় ফেরাতে দেব না। ইরানকে যদি অপরিশোধিত তেল বিক্রি করতে না দেওয়া হয়, তাহলে কোনও উপসাগরীয় দেশকেই তেল বিক্রি করতে দেব না। ঠিক এই ভাষাতেই আমেরিকাকে হুঁশিয়ারি দিলেন ইরানের ইরানের সংসদের স্পিকার ও প্রধান আলোচক মহম্মদ বাঘের ঘালিবফ।

Advertisement

ঘালিবফ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘যেখানে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কাউকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও পরিকাঠামোরই নিরাপত্তা থাকবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা নির্ভর করছে মার্কিন বাহিনীর সরে যাওয়ার উপর। আমরা বারবার বলেছি, এই প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।’

এদিকে এক টানা ১২ দিন ধরে ইরানে গোলাবর্ষণ করছে ওয়াশিংটন। বুধবার মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং নিরীহ নাবিকদের নিশানা করছে ইরান। তাদের শিক্ষা দিতেই ফের তেহরানে সামরিক অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই গোটা অভিযান চলেছে।

প্রসঙ্গত, একদিকে যখন আমেরিকার লক্ষ্যবস্তু - সেতু, রেল স্টেশন, বিমানবন্দরের মতো ইরানের জরুরি পরিকাঠামো। তখন পালটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে তেহরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পস জানায়, নতুন করে কুয়েত এবং বাহারিনের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। পাশাপাশি, আরও বড় হামলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement