shono
Advertisement

৫০০, ১০০০ টাকার পুরনো নোটের লেনদেন বন্ধ হচ্ছে দেশে

১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে গিয়ে এই টাকা জমা দিয়ে দিতে পারবেন সাধারণ মানুষ৷ The post ৫০০, ১০০০ টাকার পুরনো নোটের লেনদেন বন্ধ হচ্ছে দেশে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:11 AM Nov 09, 2016Updated: 08:41 PM Nov 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাত থেকেই দেশে বন্ধ হচ্ছে ৫০০ও ১০০০ টাকার নোটের লেনদেন৷ এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷

Advertisement

দেশে সন্ত্রাস হানা যেমন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, পাশাপাশি সমস্যা হয়েছে জালনোটও৷ এদিন প্রধানমন্ত্রী জানান, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদীরা জালনোট ছড়াচ্ছে দেশে৷ সন্ত্রাসবাদীরা যে এত টাকা পাচ্ছে, তার রসদ এই কালো টাকাই৷ আর তাই চলতি ৫০০ ও ১০০০ টাকার লেনদেন বন্ধ করল সরকার৷ আজ রাত থেকেই লাগু হচ্ছে এই নিয়ম৷

১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে গিয়ে এই টাকা জমা দিয়ে দিতে পারবেন সাধারণ মানুষ৷ প্রতিদিন ১০,০০০ টাকা ও সপ্তাহে ২০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে৷ ১০০, ৫০, ২০ টাকার নোটের ক্ষেত্রে পুরনো নোটই চালু থাকবে৷ ১১ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত হাসপাতালে পুরনো ৫০০ ও ১০০০ টাকাই গ্রাহ্য করা হবে. রেল, বিমান ও বাসযাত্রার ক্ষেত্রেও এই ছাড় বলবৎ থাকবে৷

The post ৫০০, ১০০০ টাকার পুরনো নোটের লেনদেন বন্ধ হচ্ছে দেশে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার